রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

অবরুদ্ধ হরমুজ প্রণালীতে ইরানের ‘গোপন করিডোর’

মার্চ ১৮, ২০২৬
A A
অবরুদ্ধ হরমুজ প্রণালীতে ইরানের ‘গোপন করিডোর’
Share on FacebookShare on Twitter

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে তেলের বাজারে যখন হাহাকার, তখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাগজে-কলমে এই জলপথটি অবরুদ্ধ মনে হলেও, বাস্তবে ইরান এখান দিয়ে বেছে বেছে কিছু জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে।

সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর মতে, ইরান একটি বিশেষ ‘সেফ করিডোর’ বা নিরাপদ পথ তৈরি করে নিজেদের তেল রপ্তানি সচল রেখেছে। একই সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজকেও এই পথ ব্যবহারের সুযোগ দিচ্ছে তেহরান। গত ১৫ দিনে অন্তত ৯০টি জাহাজ এই সংকীর্ণ জলপথটি সফলভাবে অতিক্রম করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান এই জলপথটিকে সম্পূর্ণ বন্ধ না করে ‘নির্বাচিতভাবে’ খোলা রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান তার ‘ডার্ক ফ্লিট’ বা ছদ্মবেশী ট্যাঙ্কারের মাধ্যমে গত দুই সপ্তাহে প্রায় ১ কোটি ৬০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে, যার বড় অংশই গেছে চীনে। এমনকি অনেক জাহাজ নিজেদের ‘চীনা মালিকানাধীন’ বলে ঘোষণা দিয়ে আক্রমণ এড়িয়ে পার হচ্ছে।

আরওপড়ুন

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান

ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ

সম্প্রতি পাকিস্তানের পতাকাবাহী ট্যাঙ্কার ‘এমটি করাচি’ এবং ভারতের দুটি এলপিজিবাহী জাহাজ ‘শিভালিক’ ও ‘নন্দা দেবী’ এই প্রণালী অতিক্রম করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, তেহরানের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই জাহাজগুলো পার হতে পেরেছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মিত্রদের জন্য ‘এক লিটার তেলও’ এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না।

এদিকে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছেন। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র আপাতত ইরানি তেলের অবকাঠামোতে সরাসরি হামলা চালাচ্ছে না। ট্রাম্প প্রশাসন কেবল খারাগ দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এখন ইরানের একটি কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। তেলের দাম যুদ্ধের শুরুর তুলনায় ইতিমধ্যে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরান যদি জ্বালানির দাম আরও বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে চায়, তবে জাহাজ চলাচলের এই সংখ্যা আরও কমিয়ে আনতে পারে, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলবে।

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান

জুন ২০, ২০২৬
ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ
আন্তর্জাতিক

ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ

জুন ২০, ২০২৬
পাকিস্তানে জ্বালানি তেলের দামে বড় ছাড়, লিটারে পেট্রোল কমল ৭৪ রুপি
আন্তর্জাতিক

পাকিস্তানে জ্বালানি তেলের দামে বড় ছাড়, লিটারে পেট্রোল কমল ৭৪ রুপি

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

জুন ২০, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০