বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

বোতলের ছিপি ছোড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

মার্চ ২৩, ২০২৬
A A
বোতলের ছিপি ছোড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) বিকেল ৫টা থেকে রাত দেড়টা পর্যন্ত কয়া ইউনিয়নের বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এই উত্তেজনা চলে। এতে গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় রোববার সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী রতন শেখ একটি কোমল পানীয়ের বোতলের ছিপি ছুড়লে তা ‘ক্যাসেট’ নামে এক ব্যক্তির মাথায় লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রতন তাকে ও তার ছেলেকে মারধর করেন। পরে বিএনপি নেতা রাশিদুলের সমর্থক আলম শেখ এসে রতনকে চড় মারলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিকেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ কর্মী ইয়ারুল শেখ ও রতনের নেতৃত্বে একদল লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বেড় কালোয়া এলাকায় অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি নেতা রাশিদুলের সাত সমর্থক গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে রাব্বি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাথায় হেলমেট পরা একদল লোক হাতে ঢাল, সরকি ও আগ্নেয়াস্ত্র নিয়ে কৃষিজমিতে ছোটাছুটি করছে। এদিকে সংঘর্ষের পর রাত দেড়টার দিকে আওয়ামী লীগ কর্মী রতন শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সঠিক উৎস নিশ্চিত হওয়া যায়নি।

আরওপড়ুন

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

বিএনপি নেতা রাশিদুলের দাবি, পদ্মা নদীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, হামলার ঘটনা ধামাচাপা দিতে বিএনপি সমর্থকরাই নিজেরা আগুন লাগিয়ে পালিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫
বাংলাদেশ

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড
আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
স্বামীর পুরুষাঙ্গ কাটায় স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

স্বামীর পুরুষাঙ্গ কাটায় স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জগন্নাথ হলের উপর থেকেই ককটেল মারা হয়েছে- ধারণা নিরাপত্তা কর্মীর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জগন্নাথ হলের উপর থেকেই ককটেল মারা হয়েছে- ধারণা নিরাপত্তা কর্মীর

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬
৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

জিন্নাহর কারণেই এই ভূখণ্ডে মিলেছিল খাদ্য ও ধর্মীয় স্বাধীনতা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০