শনিবার, মার্চ ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

মাহবুব কামাল - মাহবুব কামাল
মার্চ ২৭, ২০২৬
A A
গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বাকপ্রতিবন্ধী ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম মিয়া (৩০) ওই উপজেলার পড়শীপাড়া এলাকার সহরুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জমির সীমানা নিয়ে আলমের বাবা সহরুদ্দিনের সঙ্গে স্থানীয় আমান মিয়ার ঝগড়া বাধে। একপর্যায়ে বিরোধের জেরে আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আছিয়া বেগমকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায়।

পরিবারের অভিযোগ, ঘটনার পর আমান মিয়া ছাত্রদল নেতা ইমরান হোসেন আইকন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামের সহযোগিতায় আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে।

আরওপড়ুন

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

ডামুড্যায় মীমাংসার বৈঠকে বিএনপি কর্মীদের ওপর যুবলীগ নেতার নৃশংস হামলা

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন আইকন, মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা
বাংলাদেশ

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

মার্চ ২৮, ২০২৬
ডামুড্যায় মীমাংসার বৈঠকে বিএনপি কর্মীদের ওপর যুবলীগ নেতার নৃশংস হামলা
বাংলাদেশ

ডামুড্যায় মীমাংসার বৈঠকে বিএনপি কর্মীদের ওপর যুবলীগ নেতার নৃশংস হামলা

মার্চ ২৮, ২০২৬
পেন্টাগনের স্থল অভিযানের প্রস্তুতির পাল্টা জবাব: হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
আন্তর্জাতিক

পেন্টাগনের স্থল অভিযানের প্রস্তুতির পাল্টা জবাব: হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল: আসিফ মাহমুদ

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল: আসিফ মাহমুদ

মার্চ ২৮, ২০২৬
আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

মার্চ ২৮, ২০২৬
১২ বছরের ইরানি শিশুরাও অংশ নেবে যুদ্ধের ময়দানে

১২ বছরের ইরানি শিশুরাও অংশ নেবে যুদ্ধের ময়দানে

মার্চ ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০