বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

দলীয় ও সংসদীয় দায়িত্ব পালনে সমন্বয় করে কাজ করছেন জামায়াতের এমপিরা

এপ্রিল ৪, ২০২৬
A A
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। এদের মধ্যে দলটির শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অন্তর্ভুক্ত। ফলে সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি তাদেরকে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডও সামলাতে হচ্ছে, যা অনেকের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দলীয় সূত্র জানায়, সংসদ অধিবেশন, নির্বাচনি এলাকার জনসেবা এবং সাংগঠনিক কার্যক্রম—এই তিন ধরনের দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে ব্যস্ততা বেড়েছে এমপিদের। তবে তারা এসব দায়িত্ব যথাসাধ্য সমন্বয় করে পালন করার চেষ্টা করছেন।
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, দলীয় ও সংসদীয় কাজ একসঙ্গে সামলাতে পরিশ্রম বাড়লেও দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটছে না। তিনি জানান, এলাকাবাসীর প্রত্যাশা বেড়েছে এবং মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে আসছেন, যার সমাধানে তারা সচেষ্ট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, সংসদে কার্যকর ভূমিকা রাখা এবং দলীয় দায়িত্ব—এই তিনটি ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করার চেষ্টা চলছে। শুরুতে কিছুটা চাপ থাকলেও সময়ের সঙ্গে তা স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দলীয় কার্যক্রমের ধরন অনুযায়ী বিভিন্ন পর্যায়ে বৈঠক, প্রশিক্ষণ ও সাংগঠনিক কর্মসূচি নিয়মিত পরিচালিত হয়, যার তদারকি করেন শীর্ষ নেতারা। এখন সেই নেতারাই সংসদ সদস্য হওয়ায় তাদের দায়িত্বের পরিধি আরও বেড়েছে।
এদিকে সংসদ অধিবেশন চলাকালে ঢাকায় অবস্থানের কারণে অনেক এমপির পক্ষে নির্বাচনি এলাকায় নিয়মিত উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। তবে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আযম মো. আবু বকর বলেন, সংসদীয় দায়িত্বের পাশাপাশি প্রশাসনিক কাজ ও এলাকার মানুষের সমস্যার সমাধানে দিন-রাত কাজ করতে হচ্ছে। এতে ব্যস্ততা বাড়লেও দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ করে দলের আমির ডা. শফিকুর রহমানের ব্যস্ততা সবচেয়ে বেশি বলে জানা গেছে। তিনি একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচনি এলাকাতেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

সম্পর্কিত খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার
বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০