শুক্রবার, জুন ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

ডা. শফিকুর রহমান

এপ্রিল ৭, ২০২৬
A A
জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা
Share on FacebookShare on Twitter

ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় নেতা এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে ধরনের নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের ইঙ্গিত বহন করে। তিনি অভিযোগ করেন, ইতিহাসজুড়ে ফ্যাসিবাদী শক্তি নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবাদী কণ্ঠ দমন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের নিজেদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়। এ ধরনের মানসিকতা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেবে কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে, সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

আরওপড়ুন

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিবৃতিতে তিনি জানান, গত ৫ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে ভোলা পৌরসভা এলাকার নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দলটির পক্ষ থেকে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ‘ঊর্ধ্বতন নির্দেশে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তার ভাষায়, এ ধরনের ব্যাখ্যা অতীতের স্বৈরাচারী আচরণের কথা মনে করিয়ে দেয় এবং তা দুঃখজনক, অমানবিক ও অনাকাঙ্ক্ষিত। বিনা কারণে গভীর রাতে একজন নারীকে গ্রেপ্তার করায় এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অ্যাডভোকেট হেলাল বলেন, বিবি সাওদার তিন বছর বয়সী একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ-পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা মানবিকতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থী।

তিনি দাবি করেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে দেশবাসী এমন পরিস্থিতি প্রত্যাশা করে না। জুলাইয়ের আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশের আশা করেছিল, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতির শেষে তিনি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশে একটি মানবিক, সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’
জামায়াত

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’

জুন ৪, ২০২৬
এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে: সাত ঘণ্টা ফোন বন্ধ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

জুন ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

জুন ৫, ২০২৬
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জুন ৪, ২০২৬
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

জুন ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০