সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্যাংক রেজোল্যুশন বিল পাস, পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ

এপ্রিল ১২, ২০২৬
A A
ব্যাংক রেজোল্যুশন বিল পাস, পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন এই আইনে পূর্বের কাঠামো বহাল রাখার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে, যা একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

বিলের ১৮(ক) ধারায় বলা হয়েছে, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগের শেয়ারধারীরা অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে উপযুক্ত বিবেচিত ব্যক্তি পুনরায় ওই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে রেজোল্যুশন কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর কাছে আবেদন করতে হবে এবং এর সঙ্গে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।

এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের প্রতিশ্রুতি দিতে হবে। এর মধ্যে রয়েছে সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া সব অর্থ পরিশোধ করে ব্যাংক পরিচালনায় আগ্রহ প্রকাশ করা, নতুন মূলধন জোগান দিয়ে আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করা এবং বিদ্যমান মূলধন ঘাটতি পূরণ করা। পাশাপাশি সরকার, কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য সংস্থার দেওয়া ঋণ, সুদ, ইকুইটি, গ্যারান্টিসহ সব ধরনের আর্থিক সহায়তা ফেরত দেওয়ার অঙ্গীকার থাকতে হবে।

এ ছাড়া একীভূত হওয়ার আগে আমানতকারী, দেশি-বিদেশি পাওনাদার এবং তৃতীয় পক্ষের সব বৈধ দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতিও দিতে হবে। একই সঙ্গে সরকারের সব ধরনের কর ও অন্যান্য আর্থিক দায় পরিশোধের নিশ্চয়তা দিতে হবে আবেদনকারীকে।

আরওপড়ুন

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

আইনের উপধারা (৩) অনুযায়ী, আবেদন অনুমোদনের তিন মাসের মধ্যে পূর্ববর্তী শেয়ার, সম্পদ ও দায় পুনরায় গ্রহণের আগে সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মোট অর্থের ৭ দশমিক ৫ শতাংশ পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

উপধারা (৪)-এ বলা হয়েছে, বাকি ৯২ দশমিক ৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ হারে সরল সুদসহ ফেরত দিতে হবে। এর মাধ্যমে সরকারের দেওয়া আর্থিক সহায়তা ধাপে ধাপে পুনরুদ্ধারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিলে অধ্যাদেশের মূল কাঠামোও বহাল রাখা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক-এর রেজোল্যুশন কর্তৃত্ব, প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, তৃতীয় পক্ষের কাছে সম্পদ ও দায় হস্তান্তর, ব্রিজ ব্যাংক গঠন, সরকারি সহায়তা, রেজোল্যুশন তহবিল গঠন, অবসায়ন প্রক্রিয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই ২৭, ২০২৬
ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

জুলাই ২৭, ২০২৬
পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

জুলাই ২৭, ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০