বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ.লীগের: পার্থ

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ২৯, ২০২৬
A A
বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ.লীগের: পার্থ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই বিপ্লবকে অস্বীকার বা বিতর্কিত করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে যারা ‘জঙ্গি’ আখ্যা দেওয়ার চেষ্টা করছে, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। এই অভ্যুত্থানে সংঘটিত অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত স্থিতিশীলতা সম্ভব নয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পার্থ বলেন, গত ১৭ বছরে বিদ্যুৎ সেক্টরে লাগামহীন দুর্নীতি ও কৃত্রিম সংকট তৈরি করে জনজীবন বিপর্যস্ত করা হয়েছিল। বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রায়ের খসড়া গণভবনের বারান্দায় লেখা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হয়তো একই প্রক্রিয়ায় করিডোরে রায় লেখা হয়েছিল। বিসিএস পরীক্ষাসহ সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট পরিবারের বন্দনা বাধ্যতামূলক করারও সমালোচনা করেন তিনি।

তরুণ প্রজন্মের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংযোগের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, আমরা যদি তরুণদের কাছে বিগত বছরগুলোর প্রকৃত চিত্র তুলে ধরতে পারতাম, তবে তারা উপলব্ধি করতে পারত গত ১৭ বছরে কত ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছাতে হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকার যে চরমভাবে খর্ব করা হয়েছিল, তা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিতেও ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে শঙ্কিত থাকত।

আরওপড়ুন

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের তোষামোদির রাজনীতির কড়া সমালোচনা করে পার্থ বলেন, বড় বড় ব্যবসায়ীরা ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার কেন্দ্রে নতি স্বীকার করেছিলেন। বর্তমান সংসদের বিরোধী দলের ভূমিকার বিষয়ে তিনি বলেন, বিরোধী দলীয় নেতা অত্যন্ত সুন্দর ও যৌক্তিক কথা বলেন, যা অনেক সময় সরকারি দলের সদস্যদেরও আকৃষ্ট করে। তিনি সবাইকে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি
আওয়ামী লীগ

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

এপ্রিল ২৯, ২০২৬
জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন
জামায়াত

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

এপ্রিল ২৯, ২০২৬
ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার
প্রধান সংবাদ

ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

এপ্রিল ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

এপ্রিল ২৯, ২০২৬
রাজধানীতে ডিবি পুলিশের বড় অভিযান: ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে ডিবি পুলিশের বড় অভিযান: ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

এপ্রিল ২৯, ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

এপ্রিল ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০