শনিবার, মে ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা এক নারীসহ গ্রেপ্তার

তুর্জ খান - তুর্জ খান
মে ১৬, ২০২৬
A A
মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা এক নারীসহ গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

নাটোরের গুরুদাসপুরে এক নারীসহ উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে সাধারণ ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানোয় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক এবং দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত নারী রুমা আক্তার লাবণী স্থানীয় আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, রুমা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং যুবদল নেতা রেজা তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন।

ঘটনার রাতে স্থানীয় জনতা তাঁদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। অভিযোগ রয়েছে, পুলিশ আসার আগেই কৌশলে মাদক সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রুমা সিগারেটে গাঁজা ভরছেন এবং পাশে বসে যুবদল নেতা রেজা মাদক বিক্রির টাকা গুনছেন। স্থানীয়দের দাবি, এটি তাঁদের নিত্যদিনের চিত্র।

আরওপড়ুন

ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারের প্রায় ১৭ ঘণ্টা পর পুলিশ তাঁদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় (অপরাধ প্রতিরোধমূলক আটক) মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতে চালান করে। লঘু ধারার মামলা হওয়ায় আদালতে হাজির করার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই জামিন পেয়ে যান যুবদল নেতা রেজাউল। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, ঘটনাস্থলে কোনো নির্দিষ্ট বাদী পাওয়া যায়নি এবং আসামিদের কাছে সরাসরি কোনো মাদক না পাওয়ায় পুলিশ বাধ্য হয়ে ১৫১ ধারায় মামলা রুজু করে তাঁদের নাটোর কারাগারে পাঠিয়েছিল। তবে আইনি প্রক্রিয়ার লঘু ধারা নিয়ে বিতর্ক থামছে না।

এদিকে এই ঘটনার পরদিনই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা যুবদল রেজাউল করিম রেজাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অপরাধে তাঁর সদস্যপদ বাতিল করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দল থেকে এমন অপরাধীদের দ্রুত দূর করার তাগিদ দিয়েছেন।

সম্পর্কিত খবর

ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল
বাংলাদেশ

ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

মে ১৬, ২০২৬
চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিএনপি

চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

মে ১৬, ২০২৬
সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে অপরাধের ন্যায্য ও নিরপেক্ষ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা

মে ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি❞

❝শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি❞

মে ১৬, ২০২৬
❝জেলে জামায়াত আমির আমাদের ইমাম ছিলেন❞

❝জেলে জামায়াত আমির আমাদের ইমাম ছিলেন❞

মে ১৬, ২০২৬
যখন আমরা গাড়ির পিছে দৌড়াই, ছাত্রশিবির তখন দেশের পিছে দৌড়ায়।

যখন আমরা গাড়ির পিছে দৌড়াই, ছাত্রশিবির তখন দেশের পিছে দৌড়ায়।

মে ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০