বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী

মে ১৬, ২০২৬
A A
স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টুকরো করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পরে দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে ফেলে দিয়ে মাংসের অংশ ফ্রিজে সংরক্ষণ করতে গিয়ে ধরা পড়েন তিনি। শুক্রবার (১৫ মে) রাতে তীব্র দুর্গন্ধের সূত্র ধরে পুলিশ অভিযুক্ত আসমা আক্তারকে আটক করে।

নিহত জিয়া সরদার একজন মালয়েশিয়া-প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মোবাইল ফোনের পরিচয়ের সূত্র ধরে জিয়া ও আসমার বিয়ে হয়, যা ছিল উভয়েরই দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিন ধরে সদর উপজেলার চন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় দাম্পত্য কলহের মধ্য দিয়ে তাঁদের দিন কাটছিল।

গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে চরম কথা-কাটাকাটির একপর্যায়ে আসমা আক্তার লোহার রড দিয়ে জিয়া সরদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর আসমা ছুরি দিয়ে মরদেহটি কয়েক টুকরো করে হাড় ও মাংস আলাদা করেন এবং প্রায় তিন দিন ধরে ঘরের ভেতর একটি ড্রামে ভরে রেখে দেন।

শুক্রবার সন্ধ্যায় আসমা আক্তার একটি অটোরিকশা ভাড়া করে জিয়ার মরদেহের কঙ্কাল ও হাড়গোড়ের অংশগুলো বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে দেন। পরবর্তীতে মাংসের অংশগুলো শরীয়তপুর শহরের পালং এলাকার তাঁর আগের একটি ভাড়া বাসায় নিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করেন। এ সময় বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান।

আরওপড়ুন

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীর থেকে জিয়ার চারটি হাত-পা এবং সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকা থেকে মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

অভিযুক্ত আসমা আক্তার দাবি করেছেন, তাঁর স্বামী প্রায়ই তাঁকে মারধর করতেন এবং ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে আত্মরক্ষার্থে রড দিয়ে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এই রোমহর্ষক হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী
বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’

জুলাই ২৩, ২০২৬
ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

জুলাই ২৩, ২০২৬
প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০