রবিবার, মে ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধিদল

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মে ১৭, ২০২৬
A A
জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধিদল
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজান সফরে গিয়েছে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিংকআপ জাতিসংঘের আয়োজিত ওয়ার্ল্ড আরবান ফোরামের (ডব্লিউইউএফ) ১৩তম অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় প্রতিনিধিদলটি ঢাকা থেকে আজারবাইজানের রাজধানী বাকু-এর উদ্দেশ্যে রওনা দেয়। ছয় দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ১৭ মে শুরু হয়ে ২২ মে পর্যন্ত চলবে।

সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান এবং মারুফ বিল্লাহ।

আয়োজকদের তথ্যমতে, এবারের ফোরামে বিশ্বের ১৭১টি দেশের নীতিনির্ধারক, সরকারপ্রধান, মন্ত্রী, মেয়র এবং নগর উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

আরওপড়ুন

চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপ তাদের উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ এবং প্রধান প্রকল্প ‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’ উপস্থাপন করবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রকল্পটি জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হেবিটেট আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেছে।

নির্বাচিত চলচ্চিত্রে দেখানো হয়েছে, কীভাবে আধুনিক ও উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষা এবং টেকসই নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউএন-হেবিটেটের এই স্বীকৃতিকে শুধু ওয়ার্ল্ড লিংকআপ নয়, বাংলাদেশের জন্যও একটি বড় আন্তর্জাতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ওয়ার্ল্ড লিংকআপ জানিয়েছে, তাদের ‘স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৩ কোটি টন জৈব বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনাও রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, যুব নেতৃত্ব, জলবায়ু সচেতনতা এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও সহনশীল নগর ও জনপদ গড়ে তুলতেই তারা কাজ করছে।

সম্পর্কিত খবর

চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা
জামায়াত

চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

মে ১৭, ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
বাংলাদেশ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

মে ১৭, ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার
বাংলাদেশ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

মে ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইরানের হাতে! পলাতক মার্কিন নারী গোয়েন্দার খোঁজে এফবিআই

যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইরানের হাতে! পলাতক মার্কিন নারী গোয়েন্দার খোঁজে এফবিআই

মে ১৭, ২০২৬
চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

মে ১৭, ২০২৬
জাতীয় যুদ্ধ প্রস্তুতি’র অংশ হিসেবে টিভিতে রাইফেল চালানো শেখাচ্ছে ইরান

জাতীয় যুদ্ধ প্রস্তুতি’র অংশ হিসেবে টিভিতে রাইফেল চালানো শেখাচ্ছে ইরান

মে ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০