রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

সিরিজ সেরা মুশফিকের কণ্ঠে কঠোর পরিশ্রমের বার্তা

মে ২০, ২০২৬
A A
সিরিজ সেরা মুশফিকের কণ্ঠে কঠোর পরিশ্রমের বার্তা
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। আর এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে সিরিজসেরার পুরস্কার জিতেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। দলের সবাই গত কয়েক বছরে যেভাবে পরিশ্রম করেছে, এই সাফল্য তাদের প্রাপ্য।”

সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন লিটন দাস। প্রথম ইনিংসে তার দুর্দান্ত সেঞ্চুরির ভূয়সী প্রশংসা করে মুশফিক বলেন, “লিটন অসাধারণ একটি ইনিংস খেলেছে। তার ব্যাটিংয়ের কারণেই আমরা ম্যাচে টিকে থাকতে পেরেছি। এতে ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও বেড়ে যায়। আমরা বিশ্বাস করেছিলাম, ৪৫০ রানের কাছাকাছি লক্ষ্য দিতে পারলে ম্যাচ জয়ের সুযোগ তৈরি হবে।”

আরওপড়ুন

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

ব্যাটারদের পাশাপাশি বোলারদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার মতে, পরিকল্পনা অনুযায়ী বেসিক ঠিক রেখে ধারাবাহিকভাবে বল করাতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

নিজের দীর্ঘ ক্যারিয়ার ও ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য নিয়েও কথা বলেন মুশফিক। তিনি বলেন, “দেশের হয়ে খেলাটা অনেক বড় দায়িত্ব। এখানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। নিয়মিত কাজ করে যেতে হয়। আমি ক্রিকেটটা উপভোগ করছি এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
খেলা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সেপ্টেম্বর ২, ২০২৬
‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’
খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা
খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার

জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার

সেপ্টেম্বর ৬, ২০২৬
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

সেপ্টেম্বর ৬, ২০২৬
সাইবার হয়রানির প্রতিবাদে সোচ্চার ঢাবি ছাত্রশিবির: প্রশাসনিক পদক্ষেপের আবেদন

সাইবার হয়রানির প্রতিবাদে সোচ্চার ঢাবি ছাত্রশিবির: প্রশাসনিক পদক্ষেপের আবেদন

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০