রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় র‍্যাব ক্যাম্পের দেয়াল, কেটে দেয় রাস্তা

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলা

মে ২৫, ২০২৬
A A
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় র‍্যাব ক্যাম্পের দেয়াল, কেটে দেয় রাস্তা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গভীর রাতে র‍্যাবের একটি নির্মাণাধীন ক্যাম্পে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। রোববার (২৪ মে) দিবাগত রাত দুইটার দিকে দুর্গম আলীনগর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোঁড়ে এবং বুলডোজার দিয়ে নির্মাণাধীন ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ও যানবাহন যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য সন্ত্রাসীরা আগে থেকেই অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এই হামলা চালায়। ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হলে সেখানে অবস্থানরত র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। অতিরিক্ত ফোর্স প্রবেশ ঠেকাতে বিভিন্ন স্থানে রাস্তা ও কালভার্ট কেটে দেওয়া হয়েছিল। এর ফলে বাহিনীর সদস্যদের অনেক দূরে গাড়ি রেখে হেঁটে ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঘটনাস্থলে যেতে হয়। তবে তীব্র প্রতিকূলতার মধ্যেও অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং এই হামলার জন্য স্থানীয় কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’কে দায়ী করছে র‍্যাব।

জঙ্গল সলিমপুরের এই আলীনগর এলাকাটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য এবং নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্যমতে, ওই এলাকায় প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি রয়েছে, যা অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। পরবর্তীতে গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে গঠিত বিশাল একটি যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়।

আরওপড়ুন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

যৌথ অভিযানের পর সরকার ওই মুক্ত করা খাসজমিতে পুলিশ ও র‍্যাবের আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে আলীনগরে নির্মাণাধীন র‍্যাব ক্যাম্পটি তৈরি করা হচ্ছিল, যা মূলত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় এবং ক্যাম্পটি হামলার লক্ষ্যবস্তু হয়। পূর্বের যৌথ অভিযানের সময় ২২ জন অপরাধী গ্রেপ্তার হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন ও রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে এবং তারাই এই হামলার নেপথ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন
প্রধান সংবাদ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০