রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সিভিল সার্ভিস প্রশিক্ষণ ভারত থেকে পাকিস্তানে স্থানান্তর করল বাংলাদেশ

প্রশিক্ষণ কর্মসূচীর সকল খরচ বহন করছে পাকিস্তান সরকার

মে ২৫, ২০২৬
A A
সিভিল সার্ভিস প্রশিক্ষণ ভারত থেকে পাকিস্তানে স্থানান্তর করল বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সিভিল সার্ভিস কর্মকর্তাদের দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘদিনের চেনা গন্তব্য ভারত থেকে এবার পাকিস্তানে স্থানান্তর করা হয়েছে, যা আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভারতের মুসৌরিতে অবস্থিত ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন ছিল বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের প্রধান কেন্দ্র। তবে রাজনৈতিক পটপরিবর্তন, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন, দুই দেশের মধ্যকার বহু চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং নতুন করে তা নবায়ন না হওয়ার পাশাপাশি ভিসা জটিলতার কারণে ভারতে সেই দীর্ঘদিনের কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেছে।

এই অচলাবস্থার জেরে প্রথমবারের মতো বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ দলকে প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হয়েছে। নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত ৪ মে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণটি আগামী ২১ মে পর্যন্ত চলেছে। সফরে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত সচিব এবং বাকি ১১ জন সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা।

আরওপড়ুন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, এই সফরে বাংলাদেশ সরকারের কোনো নিজস্ব আর্থিক সংশ্লিষ্টতা নেই। অংশগ্রহণকারী কর্মকর্তাদের আন্তর্জাতিক যাতায়াত, থাকা-খাওয়া এবং প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণভাবে বহন করছে পাকিস্তান সরকার। পুরো প্রশিক্ষণের খরচ বহনের এই বিশেষ প্রস্তাবটি ইসলামাবাদ থেকে সরাসরি দেওয়া হয়েছিল। একই সাথে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রত্যককে সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।

রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই সাম্প্রতিক পদক্ষেপটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি সুদূরপ্রসারী কূটনৈতিক কৌশলের অংশ। এই সিদ্ধান্তের পেছনে মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবং ভারতের সাথে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তির মেয়াদ শেষ হওয়ার মতো কারণগুলো মুখ্য ভূমিকা পালন করেছে। এই পদক্ষেপের মাধ্যমে ঢাকা যেমন পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন পর নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের স্পষ্ট বার্তা দিচ্ছে, ঠিক তেমনি ভারতের সঙ্গেও একটি সমান্তরাল কৌশলগত যোগাযোগ বজায় রাখতে চাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন
প্রধান সংবাদ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০