বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

জুন ৮, ২০২৬
A A
বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা
Share on FacebookShare on Twitter

বগুড়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় বগুড়া জেলা শ্রমিক দলের নেতা এবং আসন্ন বগুড়া সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রেজওয়ান হাসান জেমসকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন মহানগরীর সূত্রাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত জেমস সূত্রাপুর এলাকার মো. শাহ আলমের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মহানগরীর খান্দার মিশন হাসপাতালের সামনে জেমসের মালিকানাধীন একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। ওই দোকানে ময়েন উদ্দিন মোল্লা (৫৮) নামের এক ব্যক্তি কর্মচারী হিসেবে কাজ করেন। গত রবিবার বেলা পৌনে ৩টার দিকে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে মালামাল কিনতে যায়।

সে সময় আশেপাশে কেউ না থাকার সুযোগে দোকান কর্মচারী ময়েন উদ্দিন শিশুটিকে টানাহেঁচড়া করে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে গিয়ে শাটার খুললে আসামি ময়েন উদ্দিন পালিয়ে যায় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

ঘটনার সময় ২ নম্বর আসামি জেমস উপস্থিত না থাকলেও, ১ নম্বর আসামি ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা জেমসকে আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ময়েন উদ্দিন ও জেমসের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ২ নম্বর আসামি জেমসকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার প্রধান আসামি ময়েন উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০