বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে খুন স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল

জুন ৯, ২০২৬
A A
চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে খুন স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল
Share on FacebookShare on Twitter

রাজধানীর রমনা থানা এলাকার মৌচাক-আনারকলি মার্কেট সংলগ্ন ফুটপাত নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও এলাকার একক আধিপত্যের পুরোনো রেষারেষির জেরে খুন হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং পেশায় তিনি ছিলেন সিমেন্ট-বালু ব্যবসায়ী। মগবাজারের পৃথক দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। ঘটনার পর রাতেই অভিযুক্ত যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার এবং রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাগনে মোবারক হোসেন আকাশ জানান, সোমবার রাতে তারা কয়েকজন আনারকলি মার্কেটের পার্কিং স্পটে অবস্থান করছিলেন। এ সময় আনারকলি সুপার মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু তার অনুসারীদের নিয়ে সেখানে আসেন এবং তীব্র কথা কাটাকাটি শুরু হয়।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

একপর্যায়ে বাবু কোমর থেকে ছোরা বের করে বিল্লালকে আঘাতের চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে ছোরাটি মাটিতে পড়ে যায়। তখন বাবুর সহযোগী সিরাজুল মাটিতে পড়া ছোরাটি তুলে বিল্লালের বুকে সজোরে বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দাবি, বিল্লাল সিনিয়র রাজনীতিবিদ হওয়ায় মৌচাক-আনারকলি এলাকার ফুটপাতের দোকানদাররা যেকোনো সমস্যায় তার শরণাপন্ন হতেন এবং তিনি তা মীমাংসা করতেন। ফুটপাতে চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ ধরে রাখতে যুবদল নেতা বাবু এই সালিশি প্রথা পছন্দ করতেন না এবং বিল্লালের ওপর তার চরম ক্ষোভ ছিল। যার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, নিহত ও অভিযুক্ত উভয় পক্ষই রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি। তবে প্রাথমিক তদন্তে রাজনৈতিক দ্বন্দ্বের চেয়ে ব্যক্তিগত বা স্থানীয় বিরোধ, বিশেষ করে ফুটপাত নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার বিষয়টিই প্রধান সন্দেহ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা

হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০