সোমবার, জুন ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুন ১৫, ২০২৬
A A
রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।

মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী বাস টার্মিনালের যানজট কমাতে পূর্বাচলে অস্থায়ী ডিপো স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে বাসগুলো সেখানে অবস্থান করবে এবং যাত্রী ওঠানোর সময় টার্মিনালে প্রবেশ করবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণের কাজ চলছে।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে একটি কার্যকর পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এরপর ধাপে ধাপে তা বাস্তবায়ন শুরু হবে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কে বাসের দীর্ঘ সারি বন্ধ করতেই পূর্বাচলে ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে দুই সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে।

আরওপড়ুন

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, সায়েদাবাদ বাস টার্মিনালকে আরও শৃঙ্খলার আওতায় আনার পাশাপাশি কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে গুলিস্তান এলাকার বাস ও টার্মিনাল কার্যক্রম পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তর করা সম্ভব হবে।

সভায় বহুল আলোচিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রকল্পটি বাতিল না করে কীভাবে আরও কার্যকর গণপরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে।

এ ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, উচ্ছেদের পরিবর্তে পুনর্বাসনের মাধ্যমে হকারদের একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
প্রধান সংবাদ

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

জুন ১৫, ২০২৬
যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

জুন ১৫, ২০২৬
‘হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির’
প্রধান সংবাদ

‘হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির’

জুন ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে?

রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে?

জুন ১৫, ২০২৬
হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

জুন ১৫, ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০