বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

জুন ১৬, ২০২৬
A A
যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গত ১৩ জুন বাগোয়ান এলাকায় তাকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে পুলিশ এই খুনেও পেশাদার অপরাধী দিদারুল আলমের উপস্থিতি নিশ্চিত করেছে।

অনুসন্ধানে জানা গেছে, দিদারুল আলম একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা এবং বিভিন্ন থানায় ডাকাতি ও চুরিসহ অন্তত ৯টি মামলা রয়েছে। এর আগে গত বছরের ২২ এপ্রিল রাউজান সদর ইউনিয়নে যুবদল নেতা মো. ইব্রাহিমকে দোকানে ডেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ইব্রাহিম হত্যা মামলাতেও পুলিশ তদন্ত করে দিদারুলকে গ্রেপ্তার করেছিল। কিন্তু উচ্চ আদালত থেকে জামিন পেয়ে দ্রুতই কারামুক্ত হন তিনি।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, যুবদল নেতা ইব্রাহিম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর দিদারুল উচ্চ আদালত থেকে ৬ মাসের জামিনে বেরিয়ে আসেন। তারও আগে ২০২৪ সালে একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছিলেন তিনি। বারবার গ্রেপ্তার হলেও প্রতিবারই দ্রুত সময়ে কারামুক্ত হয়ে তিনি আবার নতুন অপরাধে জড়িয়ে পড়ছেন।

এদিকে, ১৩ জুন গুলিতে নিহত মাকসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল হক চৌধুরীর ছোট ভাই। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ চালাচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তিনি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

আরওপড়ুন

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, স্থানীয়ভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন এবং এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধের বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসছে। নিহত মাকসুদুল রাঙ্গুনিয়ার বেতাগী বাজার-সংলগ্ন চম্পাতলী ঘাট এলাকার একটি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন। একই সাথে রাউজানের বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকার আরেকটি বালুমহালও তাঁর নিয়ন্ত্রণে ছিল।

বেতাগী ইউনিয়নের বাসিন্দা মোখলেছুর রহমান জানান, এই খুনের রহস্য উদ্ঘাটনে বালুমহাল সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রশাসনের অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা উচিত।

সম্পর্কিত খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী
প্রধান সংবাদ

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধান সংবাদ

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০