মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

জুন ২৭, ২০২৬
A A
এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব নয়, বরং ‘গরিব মারার প্রকল্প’ বলে মন্তব্য করেছেন। শনিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকায় পৌঁছেছে। একইভাবে ডিজেল ও কেরোসিনের দামও লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ডিম, মুরগি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

রফিকুল ইসলাম খান আরও বলেন, মুদির দোকানেও ভ্যাট আরোপ করা হয়েছে, যার ফলে সমাজের সবচেয়ে নিম্ন আয়ের মানুষও পরোক্ষভাবে ভ্যাটের বোঝা বহন করতে বাধ্য হচ্ছে।

আরওপড়ুন

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

বাজেটের বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৪৮ দশমিক ২৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি এক মাসে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনাকে তিনি ‘লুটপাটের সুযোগ’ হিসেবে অভিহিত করেন।
এ সময় তিনি দেশের ব্যাংক খাতে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকার খেলাপি ঋণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে টিআইবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত ১০০ দিনে দেশে ৬০৫ জন নিহত এবং ১৯৬ জন অপহরণের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে সরকারি দলের নেতাকর্মীদের সংখ্যাও উল্লেখযোগ্য বলে তিনি দাবি করেন এবং প্রশ্ন তোলেন, সরকার যদি নিজ দলের লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?

লক্ষ্মীপুরের হত্যাকাণ্ড ও দেশজুড়ে ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ
ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০