মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬
A A
অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

বরিশালে ‘অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে এবং পাশবিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনার প্রধান অভিযুক্ত যুবদল নেতা মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের টপটেনের সামনে থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার বিষয়ে বিকেলে পুলিশ কমিশনার মো. আসিক সাঈদ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন।

এদিকে এই বর্বরোচিত ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর যুবদলের ভাবমূর্তি রক্ষায় রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা ও মহানগর যুবদলের নেতারা। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম দাবি করেন, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কোনো নেতা বা কর্মী নন। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনাকে যুবদলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে। তবে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, অভিযুক্ত লিটু মূলত যুবদলের রাজনীতির সঙ্গেই সরাসরি জড়িত এবং তাঁর বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হওয়ায় এলাকায় তাঁদের ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে।

এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। শনিবার রাতে ওই ঘটনার লোমহর্ষক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা মুহূর্তেই দেশজুড়ে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা লিটু চারজন সহযোগী নিয়ে এমডির কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর ও অণ্ডকোষ চেপে ধরে চরম নির্যাতন চালাচ্ছেন এবং জোরপূর্বক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন।

আরওপড়ুন

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ভুক্তভোগী এমডি আব্দুল আজিজ জানান, লিটু একসময় তাঁদের আবাসন ব্যবসার অংশীদার ছিলেন। পরবর্তী সময়ে হিসাব নিষ্পত্তি করে দেওয়া হলেও তিনি অন্যায়ভাবে ১ কোটি টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিন অফিসে ঢুকে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এই ঘটনায় তিনি আদালতে মামলা করলে আদালত কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

অন্যদিকে, গ্রেপ্তার হওয়ার আগে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, ঘটনার সময় যাঁরা সেখানে গিয়েছিলেন তাঁরা সবাই প্রতিষ্ঠানের পরিচালক এবং এমডি আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। তবে সিসিটিভি ফুটেজে নির্যাতনের স্পষ্ট প্রমাণ মেলায় পুলিশ আজ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড
আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০