মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা

জুলাই ১৩, ২০২৬
A A
‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের অভিযোগ, দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ডেভিড ইমন পরিচয়ে এক ব্যক্তি ফোন করে ব্যবসা চালিয়ে যাওয়ার বিনিময়ে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইমনসহ ওই সন্ত্রাসী গোষ্ঠী তাদের প্রতিষ্ঠানে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল অফিসে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাণ্ডব চালায়। তারা অফিসের কম্পিউটার, আসবাবপত্র ও কর্মচারীদের মোবাইল ভাঙচুর করে। প্রতিষ্ঠানের পরিচালক রিদোয়ানুল কবির জানান, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকাও এ সময় লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।

আরওপড়ুন

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

ইরানের ভয়াবহ হামলায় মার্কিন জেনারেলদের পলায়ন, গোপন তথ্য ফাঁস

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলায় জড়িত। মোবারক হোসেন ওরফে ইমন নামক এই সন্ত্রাসী ফটিকছড়ির বাসিন্দা এবং তার বিরুদ্ধে জোড়া খুন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। সন্ত্রাসী সাজ্জাদ আলীর নির্দেশে চট্টগ্রামে মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এর আগেও কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসায় গুলি ও সাংবাদিককে হত্যার হুমকির মতো ঘটনায় নাম এসেছে এই ইমনের। বড় সাজ্জাদের বাহিনীতে ৫০ জনের বেশি শুটার ও সহযোগী সক্রিয় থাকায় সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে
প্রধান সংবাদ

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

জুলাই ১৩, ২০২৬
ইরানের ভয়াবহ হামলায় মার্কিন জেনারেলদের পলায়ন, গোপন তথ্য ফাঁস
আন্তর্জাতিক

ইরানের ভয়াবহ হামলায় মার্কিন জেনারেলদের পলায়ন, গোপন তথ্য ফাঁস

জুলাই ১৩, ২০২৬
ছাত্রশিবির থেকে অব্যাহতি নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
প্রধান সংবাদ

ছাত্রশিবির থেকে অব্যাহতি নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

জুলাই ১৪, ২০২৬
‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

জুলাই ১৩, ২০২৬
সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

জুলাই ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০