সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
A A
বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের ভেদরগঞ্জে দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে নারগিস বেগম (৫৬) নামে এক বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছয়গাঁও ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মোল্লার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যায়। এ ঘটনায় চুরির সন্দেহ করে আবুল শেখের স্ত্রী ও ছয় সন্তানের জননী নারগিস বেগমকে বাড়ি থেকে জোরপূর্বক ধরে নিয়ে যান আনোয়ার মোল্লা ও তাঁর সহযোগীরা। পরে দুই হাত ধরে আটকে রেখে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ওই বৃদ্ধার হাত ধরে শক্ত করে চেপে রেখেছেন এবং অন্য এক ব্যক্তি লাঠি দিয়ে তাঁকে নির্মমভাবে পেটাচ্ছেন। মারধরের মুখে বারবার আকুতি জানিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও হামলাকারীরা থামেনি। একপর্যায়ে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরওপড়ুন

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী নারগিস বেগম ও তাঁর ছেলে গোলাম রাব্বি জানান, মিথ্যা অপবাদ দিয়ে একজন অসুস্থ বৃদ্ধাকে জোরপূর্বক তুলে এনে এ ধরনের বর্বর নির্যাতন করা হয়েছে। পরিবারটির এক সন্তান প্রবাসে থাকেন উল্লেখ করে স্বজনরা জানান, চুরির কোনো প্রয়োজন বা ঘটনা তাঁদের ছিল না। তাঁরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লা আত্মগোপনে থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার জানান, খবর পেয়ে আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
বিএনপি

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জুলাই ২৭, ২০২৬
ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ
প্রধান সংবাদ

ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী
প্রধান সংবাদ

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জুলাই ২৭, ২০২৬
ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ

ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০