বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভুবনভোলানো হাসির সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে

জুলাই ২৯, ২০২৬
A A
ভুবনভোলানো হাসির সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত

ঢাকা: রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়, হাজারো শিক্ষার্থীর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোর দুই হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছে। তার মুখজুড়ে থাকা নির্মল হাসি মুহূর্তেই ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়।

সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। তবে তার উজ্জ্বল হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর বেদনাময় গল্প।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাহসিন ও তার বাবা নাজমুল হক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাহসিনের খোঁজখবর নেন, তার ভবিষ্যৎ স্বপ্নের কথা শোনেন এবং আন্তরিক শুভকামনা ও উৎসাহ দেন।

২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় বড় বোন তাসনিয়াকে হারায় তাহসিন। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল ভিন্ন ভবনে। দুর্ঘটনার শব্দ শুনে ছোট্ট তাহসিন ছুটে গিয়েছিল বোনকে খুঁজতে। আহতদের জন্য স্যালাইন ও পানির প্রয়োজন শুনে সে দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে অপেক্ষা করেছিল। কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সেই ঘটনার পর থেকে বদলে যায় তাহসিন। একটি মানসিক সহায়তা কর্মসূচিতে সে লিখেছিল, “আমার অনেক কষ্ট। আমি আমার প্রিয় বোনকে হারিয়েছি। আমি তাকে খুব মিস করি। সে-ই ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু।” এরপর দীর্ঘদিন তার মুখে আগের মতো হাসি দেখা যায়নি।

তবে গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাহসিন। তার সেই প্রাণখোলা হাসি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ছবির পেছনের হৃদয়বিদারক কাহিনি জানতে পেরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়া তাহসিনের পরিবারে রয়েছে আরও একটি ছোট বোন, যে নার্সারিতে অধ্যয়ন করছে।

আলাপচারিতায় প্রধানমন্ত্রী তার পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায়। পাশাপাশি এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে এবং সবাই ভালোবাসবে।

তাহসিনের স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। এ সময় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোন সেট তাহসিনের হাতে উপহার হিসেবে তুলে দেন।পরে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে ভীষণ আনন্দিত। এমন সুযোগ পাবে, তা সে কখনো ভাবেনি। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে পুরো অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তাহসিন আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতোআন্তরিকভাবে কথা বলেছেন। তাই তার কোনো ধরনের অস্বস্তি বা ভয় কাজ করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখার সুযোগও হয়েছে তার। সেখানে রাখা বিভিন্ন গাড়ি ও জাহাজের রেপ্লিকা তাকে মুগ্ধ করেছে। বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফিও তোলে সে।

এ সময় মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় কন্যা হারানো নাজমুল হকের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত
এনসিপি

পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত

জুলাই ২৯, ২০২৬
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত
বাংলাদেশ

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত

জুলাই ২৯, ২০২৬
এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য
বাংলাদেশ

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জুলাই ২৯, ২০২৬
প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

জুলাই ২৯, ২০২৬
শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০