সোমবার, আগস্ট ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

আগস্ট ২, ২০২৬
A A
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩
Share on FacebookShare on Twitter

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি পোশাক কারখানার মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে দুপুরে উত্তরখানের রাজাবাড়ি এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) পরিদর্শনকালে এ আক্রমণের ঘটনা ঘটে।

এর আগে সকালে ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন কর্মী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য থানার ওসি ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পরিদর্শন করতে ঘটনাস্থলে যান। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করলে সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতেই গার্মেন্টসের ভাড়াটে সন্ত্রাসীরা দলবেঁধে অতর্কিত হামলা চালায়।

আরওপড়ুন

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

এই অনাকাঙ্ক্ষিত হামলায় আরও কয়েকজন আহত হন। ঘটনার পরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি থাকা আহত পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন। ডিএনসিসি প্রশাসক জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের
জামায়াত

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

আগস্ট ২, ২০২৬
মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান
বাংলাদেশ

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘হাসিনার ফুপাত ভাইয়ের বাড়ি ছিল টর্চার সেল, নির্যাতিত হয়েছেন অনেক কাউন্সিলর’

‘হাসিনার ফুপাত ভাইয়ের বাড়ি ছিল টর্চার সেল, নির্যাতিত হয়েছেন অনেক কাউন্সিলর’

আগস্ট ৩, ২০২৬
ইমরান খানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি, দ্রুত মুক্তির দাবি পিটিআইয়ের

ইমরান খানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি, দ্রুত মুক্তির দাবি পিটিআইয়ের

আগস্ট ৩, ২০২৬
বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০