মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার

আগস্ট ১৮, ২০২৬
A A
মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউ নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ সময় তিনি ভোটগ্রহণের প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।

আখতার আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ হবে। মঙ্গলবারই ব্যালট পেপার প্রস্তুত করা হবে। ভোটের দিন শুরুতে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

তিনি জানান, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট অংশ। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন।

মূল ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে থাকবে। নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর ব্যালট গণনা করা হবে। ব্যালট পেপারের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।

আরওপড়ুন

সিরাতুন্নবী (সা:) উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

ব্যাটারি রিকশার পেটে ২০ হাজার কোটি টাকার বিদ্যুৎ

সংরক্ষিত নারী আসনসহ জাতীয় সংসদে মোট সদস্যসংখ্যা ৩৫০। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ আদালত বাতিল করায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করা হবে। এরপর নির্বাচনী কর্তা সেখানে ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর

সিরাতুন্নবী (সা:) উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি
জামায়াত

সিরাতুন্নবী (সা:) উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

আগস্ট ১৮, ২০২৬
ব্যাটারি রিকশার পেটে ২০ হাজার কোটি টাকার বিদ্যুৎ
বাংলাদেশ

ব্যাটারি রিকশার পেটে ২০ হাজার কোটি টাকার বিদ্যুৎ

আগস্ট ১৮, ২০২৬
জুলাই শহীদ মুগ্ধের স্মৃতিচিহ্ন বিলুপ্তির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী ও নাগরিক সমাজ
বাংলাদেশ

জুলাই শহীদ মুগ্ধের স্মৃতিচিহ্ন বিলুপ্তির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী ও নাগরিক সমাজ

আগস্ট ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিরাতুন্নবী (সা:) উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

সিরাতুন্নবী (সা:) উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

আগস্ট ১৮, ২০২৬
ইরানকে সাহায্য করতে অস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া

ইরানকে সাহায্য করতে অস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া

আগস্ট ১৮, ২০২৬
দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০