সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

আগস্ট ১৩, ২০২৬
A A
চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য আবারও বিশাল অঙ্কের অর্থ লেনদেনের এক চাঞ্চল্যকর চুক্তিপত্র ও গোপন নথির প্রমাণ পাওয়ার দাবি উঠেছে। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কর্মরত উপসচিব মো. আবদুল কুদ্দুসের নামে এই চুক্তি করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম ডিসি পদের জন্য ২৯ কোটি টাকার এই চুক্তিপত্র, সুদ প্রদানের লিখিত সম্মতিপত্র এবং জামানত হিসেবে দেওয়া চেকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ার পর প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

প্রাপ্ত তথ্য ও নথির বিবরণ অনুযায়ী, তিনশত টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে জেলা প্রশাসক, চট্টগ্রাম (ডিসি) পদের ‘নোটিফিকেশন লেটার’ বা পদায়নের প্রজ্ঞাপন সম্পাদনের জন্য প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে একটি স্পষ্ট ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে প্রথম পক্ষ হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, যিনি উপসচিব আবদুল কুদ্দুসের নিকটাত্মীয় হিসেবে পরিচিত। অত্যন্ত সুকৌশলে করা এই চুক্তিপত্রের প্রথম সাক্ষী হিসেবে স্বয়ং উপসচিব মো. আবদুল কুদ্দুসের নাম ও স্বাক্ষর রয়েছে।

লিখিত সম্মতিপত্রটিতে উল্লেখ করা হয়েছে, মো. আবদুল কুদ্দুসকে চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হলে তিনি সেখানে যোগদান করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। আর এই লোভনীয় পদায়নের প্রজ্ঞাপন বা নোটিফিকেশন লেটারটি এনে দেওয়ার বিনিময়ে দ্বিতীয় পক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে নগদ ২৯ কোটি টাকা দেওয়া হবে মর্মে চুক্তিপত্রে উভয় পক্ষ একমত হন। মোটা অঙ্কের সুদের বিনিময়ে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার একটি চুক্তিও এর সাথে সংযুক্ত রয়েছে।

আরওপড়ুন

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

এই ঘটনাটি সামনে আসার পর প্রশাসনের সচেতন কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নীতিনির্ধারক মহলের কাছে জোর দাবি—যারা এভাবে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন কিংবা চড়া সুদে অর্থ এনে ডিসির মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে চাইছে, তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক। ২৯ কোটি কিংবা ৭০ কোটি টাকা খরচ করে কেউ যদি ডিসি নিযুক্ত হন, তবে চেয়ারে বসে তিনি জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ ও সীমাহীন দুর্নীতিতে জড়াবেন, যা দেশের সুশাসনের জন্য চরম হুমকি।

সম্পর্কিত খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!
প্রধান সংবাদ

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
প্রধান সংবাদ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?
আওয়ামী লীগ

খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০