Friday, November 6, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬

চক্রের লক্ষ্য ছিল বাংলাদেশি গ্রাহকরা

August 21, 2026
A A
মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের লক্ষ্য করে পরিচালিত একটি অবৈধ যৌন ব্যবসার চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এ ঘটনায় এক বাংলাদেশি-থাই দম্পতি এবং তাঁদের সহায়তা করা স্থানীয় এক ‘ক্যাপ্টেন’ বা পাহারাদারসহ মোট ২৬ জনকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুরের কুচাই লামার একটি আবাসিক ভবন ও জালান গেলুগোরের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুই সপ্তাহের গোপন নজরদারি শেষে ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নারী ও পুরুষ ছাড়াও ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিরা রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটক বিদেশিদের কারো কাছেই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ ভ্রমণ নথি বা ভিসা ছিল না। এই চক্রের মূল হোতা হিসেবে এক বাংলাদেশি পুরুষ ও থাই নারীকে সন্দেহ করা হচ্ছে, যারা কৌশলে নারী কর্মীদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে তাঁদের যাতায়াত ও কাজ নিয়ন্ত্রণ করত।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে

টেকনাফে পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান, সেনাসদস্য নিহত

প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশেষ করে ক্লাং উপত্যকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আকৃষ্ট করা হতো। সার্ভিসভেদে গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ২০০ থেকে ৪০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো এবং চক্রটি গত দুই মাস ধরে সক্রিয় ছিল।

অভিযানস্থল থেকে একাধিক পাসপোর্ট, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং অনৈতিক উপার্জন থেকে পাওয়া নগদ ১ হাজার ২১৫ রিঙ্গিত বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন কার্যালয়ে পাঠানো হয়েছে।

Related Posts

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে

November 6, 2026
টেকনাফে পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান, সেনাসদস্য নিহত
প্রধান সংবাদ

টেকনাফে পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান, সেনাসদস্য নিহত

November 5, 2026
অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি
আন্তর্জাতিক

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

November 5, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ষষ্ঠ স্ত্রীকে রনির অস্বীকৃতির মুখেই প্রকাশ পেলো গোপন বিয়ের কাবিননামা

ষষ্ঠ স্ত্রীকে রনির অস্বীকৃতির মুখেই প্রকাশ পেলো গোপন বিয়ের কাবিননামা

November 6, 2026
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে

November 6, 2026
ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে, বললেন শিবির সভাপতি

ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে, বললেন শিবির সভাপতি

November 5, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০