বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান

সেপ্টেম্বর ৩, ২০২৬
A A
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
Share on FacebookShare on Twitter

২০১৯ সালে পাকিস্তানের বিমানবাহিনীর হাতে আটক হয়ে বৈশ্বিক নজর কাড়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান সামরিক পদমর্যাদা ছেড়ে এবার চালকের আসনে বসছেন যাত্রীবাহী বিমানে। ২২ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে ভারতীয় বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে বাণিজ্যিক পাইলট হিসেবে এক বেসরকারি এয়ারলাইনসে যোগ দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদায় অবসর নেওয়া বীর চক্রপ্রাপ্ত অভিনন্দন গত আগস্ট মাসে গোয়াভিত্তিক আঞ্চলিক বিমানসংস্থা ‘ফ্লাই৯১’-এ যোগ দেন। ২০২৪ সালের মার্চ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা এই এয়ারলাইনসটির বহরে বর্তমানে এটিআর ৭২-৬০০ মডেলের ছয়টি উড়োজাহাজ রয়েছে। তবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে অভিনন্দনের এই নতুন পেশাগত জীবনের ব্যাপারে ফ্লাই৯১ কিংবা তিনি নিজে বিস্তারিত মন্তব্য করেননি।

অভিনন্দন বর্তমান মূলত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় সর্বমহলে পরিচিত লাভ করেন। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪২ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়। এর জবাবে ২৭ ফেব্রুয়ারি দু’দেশের যুদ্ধবিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে অভিনন্দনের চালানো মিগ-২১ বিমানটি ভূপাতিত করে পাকিস্তানি সেনারা।

আরওপড়ুন

মক্কা প্যাক্টের সদস্যভুক্ত দেশগুলোর জাহাজ নিরাপদে হরমুজ পার হতে পারবে, বাংলাদেশেরও সমস্যা হবে না

নেপালে ভয়াবহ বন্যার সাতদিন পর ৪৫ দিনের শিশু জীবিত উদ্ধার

বিমান ভেঙে পড়ার পর পাকিস্তানশাসিত অংশে আটক হন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন। তিন দিন ধরে চরম আন্তর্জাতিক উত্তেজনার পর ১ মার্চ তাকে মুক্তি দেয় ইসলামাবাদ। আকাশযুদ্ধে অসাধারণ দায়িত্ববোধ ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে পরবর্তীতে তৎকালীন মোদি সরকার তাকে ভারতের অন্যতম উচ্চ সামরিক সম্মান ‘বীর চক্র’ পদকে ভূষিত করে। দীর্ঘ ২২ বছর যুদ্ধবিমান ও সামরিক জীবনের অভিজ্ঞতা ঝুলিতে পুরে তিনি এখন থেকে বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবেন।

সম্পর্কিত খবর

মক্কা প্যাক্টের সদস্যভুক্ত দেশগুলোর জাহাজ নিরাপদে হরমুজ পার হতে পারবে, বাংলাদেশেরও সমস্যা হবে না
আন্তর্জাতিক

মক্কা প্যাক্টের সদস্যভুক্ত দেশগুলোর জাহাজ নিরাপদে হরমুজ পার হতে পারবে, বাংলাদেশেরও সমস্যা হবে না

সেপ্টেম্বর ৩, ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার সাতদিন পর ৪৫ দিনের শিশু জীবিত উদ্ধার
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যার সাতদিন পর ৪৫ দিনের শিশু জীবিত উদ্ধার

সেপ্টেম্বর ৩, ২০২৬
সিন্ধু পানি চুক্তি স্থগিতের এখতিয়ার ভারতের নেই
আন্তর্জাতিক

সিন্ধু পানি চুক্তি স্থগিতের এখতিয়ার ভারতের নেই

সেপ্টেম্বর ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খেলাপি ঋণের হারে বিশ্ব তালিকায় শীর্ষে বাংলাদেশ, ঋণের প্রায় ৩৩ শতাংশই এখন খেলাপি

খেলাপি ঋণের হারে বিশ্ব তালিকায় শীর্ষে বাংলাদেশ, ঋণের প্রায় ৩৩ শতাংশই এখন খেলাপি

সেপ্টেম্বর ৩, ২০২৬
উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা

উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা

সেপ্টেম্বর ৩, ২০২৬
মক্কা প্যাক্টের সদস্যভুক্ত দেশগুলোর জাহাজ নিরাপদে হরমুজ পার হতে পারবে, বাংলাদেশেরও সমস্যা হবে না

মক্কা প্যাক্টের সদস্যভুক্ত দেশগুলোর জাহাজ নিরাপদে হরমুজ পার হতে পারবে, বাংলাদেশেরও সমস্যা হবে না

সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০