Thursday, September 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

"আমরা হয় জিতি, না হয় মরি"

September 16, 2026
A A
আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

আজ ১৬ সেপ্টেম্বর লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ‘মরুভূমির সিংহ’খ্যাত ওমর আল-মুখতারের ঐতিহাসিক শাহাদাতবার্ষিকী। ঔপনিবেশিক ইতালি বাহিনীর হাত থেকে সেনুসি আন্দোলনকে নেতৃত্ব দিয়ে তিনি লিবিয়ার মুক্তিকামী মানুষের প্রধান আশা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছিলেন।

চাদ ও মিসরের যুদ্ধ অভিজ্ঞতা এবং পূর্বাঞ্চলীয় এলাকার ভৌগোলিক জ্ঞান কাজে লাগিয়ে ওমর আল-মুখতারের নেতৃত্বে মুজাহিদরা সুসংগঠিত হয়ে ইতালিয়ানদের ঘাঁটিতে সফল রাত্রিকালীন গেরিলা আক্রমণ চালানো শুরু করেন। একের পর এক ঝটিকা আক্রমণের কারণে স্থানীয় লিবিয়ানদের কাছে ওমরের বিপ্লবী বাহিনী ‘নিশাচর সরকার’ নামে পরিচিতি লাভ করে।

ওমরের প্রতিরোধ গুড়িয়ে দিতে ব্যর্থ হয়ে জেনারেল রুডলফ গ্র্যাজিয়ানির অধীনে ইতালীয় বাহিনী স্থানীয় জনগণের ওপর নির্বিচারে বিমান হামলা, বিষাক্ত গ্যাস প্রয়োগ, কূপের পানিতে বিষ মেশানো এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে হাজার হাজার মানুষকে বন্দি করার মতো বর্বর অত্যাচার চালায়। এসব অনাহার ও চরম নির্যাতনে প্রায় ৫০ হাজার বন্দি মৃত্যুবরণ করলেও ওমরের বাহিনীকে দমানো সম্ভব হয়নি। জাবাল আল-আখদার বা গ্রিন মাউন্টেইন্স এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়লেও কৌশলগত রণকৌশলে তিনি দারনায় ইতালীয় বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং তাদের ফেলে যাওয়া অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যান।

আরওপড়ুন

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

চাকরিচ্যুত শফিক আহমেদ, কারাবন্দী মোজাম্মেল বাবু, শাকিল ও রূপার বেতন পুনরায় চালুর নির্দেশনা

অবশেষে ১৯৩১ সালের ১১ সেপ্টেম্বর আল-বেইদার সোলোন্তা এলাকায় মাত্র ৪০ জন সঙ্গী নিয়ে বিশ্রামের সময় স্থানীয় রাজাকারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতালীয় বাহিনী তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে। যুদ্ধ চলাকালে ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত অবস্থায় ৭৩ বছর বয়সী এই প্রবীণ মহানায়ক শিকলবন্দি হয়ে শত্রুর হাতে আটক হন।

অনমনীয় ঈমান ও সাহসিকতার প্রতীক এই বীর সেনানী কোনো অন্যায় আপস বা মিথ্যা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, “যেই শাহাদাত আঙুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দিই যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, সেই আঙুল দিয়ে অসত্য কোনো কথা লিখতে পারব না। আমরা এক আল্লাহ ছাড়া আর কারও কাছে আত্মসমর্পণ করি না—আমরা হয় জিতি, না হয় মরি।”

বন্দি অবস্থায় ইতালীয় জেনারেল গ্র্যাজিয়ানির প্রশ্নের জবাবে অটল ঈমানের সাথে তিনি আরও স্মরণ করিয়ে দেন, “যুদ্ধ করা আমাদের দায়িত্ব, আর বিজয় আসবে আল্লাহর কাছ থেকে।” অসামান্য তেজ, দৃঢ় ব্যক্তিত্ব ও অদম্য বীরত্বের প্রতীক এই স্বাধীনতাকামী নেতাকে ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর প্রহসনমূলক বিচারে প্রকাশ্যে ফাঁসি দিয়ে শহীদ করা হয়।

Related Posts

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন
আন্তর্জাতিক

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

September 17, 2026
চাকরিচ্যুত শফিক আহমেদ, কারাবন্দী মোজাম্মেল বাবু, শাকিল ও রূপার বেতন পুনরায় চালুর নির্দেশনা
আওয়ামী লীগ

চাকরিচ্যুত শফিক আহমেদ, কারাবন্দী মোজাম্মেল বাবু, শাকিল ও রূপার বেতন পুনরায় চালুর নির্দেশনা

September 16, 2026
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির
আন্তর্জাতিক

একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির

September 16, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

September 17, 2026
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

September 17, 2026
আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

September 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০