Thursday, September 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

September 24, 2026
A A
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে গাফিলতি ও পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম অসিত কুমার। একই সাথে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে আদালতে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা অনুযায়ী গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বদলগাছী থানার এসআই অসিত কুমার অভিযুক্ত রাকিবুলকে গ্রেপ্তার করতে যান। তবে পুলিশের দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে আসামি স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরওপড়ুন

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

চীনের ৭৭তম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি

বিষয়টি নজরে আসার পর কঠোর পদক্ষেপ নেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রাথমিক তদন্তে অসতর্কতা ও গাফিলতির সত্যতা পেয়ে ওই রাতেই এসআই অসিত কুমারকে বদলগাছী থানা থেকে প্রত্যাহারের (ক্লোজড) নির্দেশ দেওয়া হয়।

তবে প্রত্যাহারের সিদ্ধান্ত পাওয়ার পর ওই দিন ভোররাতেই এসআই অসিত কুমার পুনরায় আক্কেলপুর গ্রামে আসামি রাকিবুলের বাড়িতে অভিযান চালান এবং তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

অভিযোগের বিষয়ে এসআই অসিত কুমার জানান, প্রথম দফায় অভিযানের সময় পুলিশ টের পেয়ে রাকিবুল মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান। ঘুষ গ্রহণ বা আসামিকে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার অপপ্রচারটি অস্বীকার করে তিনি দাবি করেন, পুনরায় অভিযান চালিয়ে তিনিই আসামিকে আইনের আওতায় এনেছেন এবং কাউকেই ছাড় দেওয়ার প্রশ্ন উঠে না।

Related Posts

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি
বাংলাদেশ

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

September 24, 2026
চীনের ৭৭তম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি
জামায়াত

চীনের ৭৭তম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি

September 23, 2026
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সমর্থকদের ইউপি চেয়ারম্যান
বাংলাদেশ

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সমর্থকদের ইউপি চেয়ারম্যান

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত-বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত-বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

September 24, 2026
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

September 24, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০