Sunday, September 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
A A
আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটন স্পষ্ট করেছে যে, সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের একিয়ার। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিকে ঢাকা-দিল্লি সম্পর্কের একটি ‘বড় অস্বস্তি’ (ইরিট্যান্ট) হিসেবে বর্ণনা করে দুই দেশকে যৌথ আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ফরেইন প্রেস সেন্টারে ‘একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সার্বভৌম দক্ষিণ এশিয়ার সমর্থনে মার্কিন নীতি’ শীর্ষক বিশেষ ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা জানান। ব্রিফিংয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সাংবাদিকরা অংশ নেন।

শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা ও এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। তিনি উল্লেখ করেন, বিষয়টি ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান অস্বস্তির কারণ। তাই দুই দেশেরই উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি ইতিবাচক ও কার্যকর সমাধানে পৌঁছানো। এর পরেই আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত।

আরওপড়ুন

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

বর্তমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত শক্তিশালী’ আখ্যা দিয়ে ওই কর্মকর্তা বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে মিলে কাজ করতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট পক্ষ নেবে না। বাংলাদেশের উন্নয়ন এবং বর্তমান বিএনপির নেতৃত্বাধীন ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর সম্পর্ক বজায় রয়েছে উল্লেখ করে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ওয়াশিংটনের আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।

ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন প্রশ্নে ওই কর্মকর্তা জানান, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র যেকোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি বৃহৎ শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশকে কোনো নির্দিষ্ট পক্ষ বেছে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে না। তবে টেলিযোগাযোগ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর মতো সংবেদনশীল খাতগুলোতে সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে নিরাপদ প্রযুক্তি ও বিনিয়োগের বিকল্প বেছে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে ওয়াশিংটন।

Related Posts

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’
আন্তর্জাতিক

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা
আওয়ামী লীগ

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026
পরিচয় মিলল গুলশানের মদ্যপ রাজনৈতিক নেত্রী মায়েদা তানহা বিদূষীর
অন্যান্য

পরিচয় মিলল গুলশানের মদ্যপ রাজনৈতিক নেত্রী মায়েদা তানহা বিদূষীর

September 26, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দুঃস্বপ্নের রাত, জীবনে প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০