Sunday, September 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
A A
সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

বৈশ্বিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। জ্বালানির আকাশচুম্বী মূল্যের ধাক্কায় দেশটিতে প্রতি লিটার পেট্রোল প্রায় ৫০ শতাংশ বেড়ে বর্তমানে ৩৮৯ দশমিক ১৪ রুপিতে বিক্রি হচ্ছে।

উদ্ভূত সংকট মোকাবিলা এবং নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে ‘ফুয়েল রিলিফ’ কর্মসূচি চালু করেছে পাকিস্তান সরকার। এ সুবিধা পেতে দেশজুড়ে এখন পর্যন্ত প্রায় ৫৯ লাখ ১০ হাজার নাগরিক সফলভাবে নিজেদের নাম নিবন্ধন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা সরকারের এই বিশেষ অর্থনৈতিক উদ্যোগের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, ফুয়েল রিলিফ ব্যবস্থার আওতায় এখন পর্যন্ত ৬১ লাখ ৮০ হাজারের বেশি ডিজিটাল টোকেন তৈরি করা হয়েছে। এর মধ্যে ৪৭ লাখ ৯০ হাজার টোকেন ব্যবহার করে সাধারণ নাগরিকরা নির্ধারিত কেন্দ্র থেকে ভর্তুকিমূল্যে পেট্রোল ক্রয় করেছেন।

আরওপড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

জনগণের সুবিধার কথা বিবেচনা করে নীতিমালায় কিছুটা ছাড় দিয়েছে প্রশাসন। মোটরসাইকেল, রিকশা ও তিন চাকার চালকদের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ লিটার তেল ক্রয়ের যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাড়া করা মোটরসাইকেল বা রিকশা চালকদের ক্ষেত্রেও যানবাহনের মালিকানার শর্ত শিথিল করা হয়েছে।

সরকারের এই ফুয়েল রিলিফ সেবার আওতায় মূলত মোটরসাইকেল, থ্রি-হুইলার অটোরিকশা এবং সর্বোচ্চ ৮০০ সিসি ক্ষমতার ছোট ব্যক্তিগত গাড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরো বিতরণ ও পর্যবেক্ষণ ব্যবস্থাটি কিউআর কোড ও অনলাইন টোকেনভিত্তিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর দেশটির রাজধানী ইসলামাবাদে সফলভাবে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করার পর পাকিস্তানজুড়ে এই ভর্তুকিমূল্যের ‘ফুয়েল রিলিফ’ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করে সরকার।

Related Posts

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা
আওয়ামী লীগ

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026
জাতিসংঘের কালো তালিকায় আরও ৬১ ইসরাইলি কোম্পানি
আন্তর্জাতিক

জাতিসংঘের কালো তালিকায় আরও ৬১ ইসরাইলি কোম্পানি

September 26, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দুঃস্বপ্নের রাত, জীবনে প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০