Monday, October 5, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন ফর্মুলার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

October 4, 2026
A A
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন ফর্মুলার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি নতুন একটি কৌশল গ্রহণ করতে পারে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, ২০০৬ সালের মতো দলীয় নিয়ন্ত্রণাধীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতারণামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। এ ক্ষেত্রে ধর্মীয় আবেগকেও রাজনৈতিকভাবে কাজে লাগানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ের মতো বিএনপি সরকারও ব্যাংক খাতকে নতুন করে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও অলিগার্কদের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা করছে।

হাসনাত বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে বাতিল করতে বাধ্য হয়েছে।

বৈঠকে রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছেন বলেও জানান তিনি। তাঁর মতে, বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হলে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। এতে বিএনপির ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন হাসনাত। একই সঙ্গে ঋণখেলাপিরা যাতে নতুন করে ঋণ নিতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

গণভোটের প্রশ্নেও বিএনপি দ্বিমুখী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, এ ধরনের অবস্থানের কারণে দলটি জনগণের আস্থা হারিয়েছে। এ ছাড়া বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ব্যঙ্গ করে ‘আমরা মামুরা সংশোধন কমিটি’ বলেও উল্লেখ করেন তিনি।

আরওপড়ুন

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুল আলম মিলন জানান, বিরোধী দলের প্রস্তাবগুলো অর্থমন্ত্রী ও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করেছে। পরবর্তী বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে সাইফুল আলম মিলন বলেন, নোট অব ডিসেন্টসহ সনদে সরকারের অবস্থান ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে উপস্থাপন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ হিসেবে আখ্যায়িত করেছেন উল্লেখ করে তিনি বলেন, যারা ওই সনদে স্বাক্ষর করেছেন, তাঁদের কেউ যদি এটিকে প্রতারণা বলে দাবি করেন, তাহলে বিষয়টি জনগণই মূল্যায়ন করবেন।

এ বিষয়ে অর্থহীন বিতর্কে জড়াতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

Related Posts

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

October 4, 2026
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার
বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

October 4, 2026
আখতারুজ্জামান পুরো দেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির
জামায়াত

আখতারুজ্জামান পুরো দেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির

October 4, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিজানুরকে জামাতা দাবি ‘ভিত্তিহীন’, সংবাদ প্রকাশের প্রতিবাদ এমপি আব্দুল গফুরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠান মনে করে মদের গুদাম সিলগালা, পরে জানা গেল সেটির মালিক অন্য কেউ

সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠান মনে করে মদের গুদাম সিলগালা, পরে জানা গেল সেটির মালিক অন্য কেউ

October 5, 2026
ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’

ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’

October 5, 2026
টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

October 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০