Wednesday, October 7, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

আখতারুজ্জামান পুরো দেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির

October 4, 2026
A A
আখতারুজ্জামান পুরো দেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, বরং পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আখতারুজ্জামানের গ্রেফতারের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি দেশের মানুষ ও প্রবাসীরা ভালোভাবে গ্রহণ করেননি। আখতারুজ্জামান যে বিষয় নিয়ে কথা বলেছেন, তা ‘শতভাগ সত্য’ বলেও দাবি করেন তিনি।

আরওপড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে

জামায়াত আমির আখতারুজ্জামানকে ‘ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতে নেওয়ার সময় তাকে অপমান করার উদ্দেশ্যে হেলমেট পরানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

রাড্ডা মেডিক্যাল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাতেও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জনগণের চোখে ধুলো দিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগ করানো হলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হয়নি বলে দাবি করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার ভাষ্য, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

এ ছাড়া দীর্ঘ সাত মাসেও হাম ও ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যার সমাধান করতে না পারায় সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

Related Posts

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা
অন্যান্য

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

October 7, 2026
তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে
আওয়ামী লীগ

তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে

October 7, 2026
‘যারা চলে গেছেন, তারা আমাদের জন্য রেখে গেছেন বেদনার ভার’
বাংলাদেশ

‘যারা চলে গেছেন, তারা আমাদের জন্য রেখে গেছেন বেদনার ভার’

October 7, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

October 7, 2026
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

October 7, 2026
কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

October 7, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০