Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

আপসের পরও জামিন মিলল না এমপি গাজী নজরুলের

October 7, 2026
A A
আপসের পরও জামিন মিলল না এমপি গাজী নজরুলের

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মামলার বাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে এবং এতে কোনো আপত্তি নেই—আসামিপক্ষের এমন যুক্তির পরও শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে সংসদ সদস্য নজরুলের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি দাবি করেন, মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা সম্পন্ন হয়েছে। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হয়েছিল। সেদিন আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করলেও সংসদ সদস্য নজরুলের আবেদন খারিজ করে দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মরিয়মের বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

আরওপড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে

মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরবর্তীতে সংসদ সদস্য নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে মামলাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

এদিকে মামলার অন্যতম আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাঁরও জামিন শুনানির দিন ধার্য রয়েছে।

Related Posts

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা
অন্যান্য

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

October 7, 2026
তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে
আওয়ামী লীগ

তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে

October 7, 2026
‘যারা চলে গেছেন, তারা আমাদের জন্য রেখে গেছেন বেদনার ভার’
বাংলাদেশ

‘যারা চলে গেছেন, তারা আমাদের জন্য রেখে গেছেন বেদনার ভার’

October 7, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০