Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
A A
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি এবং নগরীর প্যারামেডিকেল এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিসির পিএস নাজমুল হোসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে সালামের সরাসরি সংশ্লিষ্টতা মেলায় তাঁকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি জড়ো হওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে রামেবি উপাচার্যের কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় উপাচার্যকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে এবং ঠিকাদারি কাজ বন্টন নিয়ে অভিযোগ তুলে তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পরবর্তীতে আন্দোলনকারীরা আগে থেকে লিখে আনা একটি পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর আদায় করে। শুধু তা-ই নয়, উপাচার্যকে কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং কক্ষ থেকে সিসিটিভি ও কম্পিউটারের সিপিইউ খুলে নিয়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা।

আরওপড়ুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

এ ঘটনায় রামেবি উপাচার্যের পিএস নাজমুল হোসাইন বাদী হয়ে রাজপাড়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।

এদিকে গ্রেপ্তারের বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন আর রশিদ মামুন জানান, রামেবির উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনার সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। কোনো নেতাকর্মী গিয়ে থাকলে তা ব্যক্তিগতভাবে গেছেন। তিনি স্পষ্ট জানান, বিএনপি সর্বদাই ‘মব কালচার’-এর বিপক্ষে এবং ব্যক্তিস্বার্থে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Related Posts

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার
আন্তর্জাতিক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
আন্তর্জাতিক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস
এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০