Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026
A A
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারি উন্নয়নকাজ দেওয়া হবে না—জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির একটি কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি কোনো উন্নয়নকাজ করবেন না। জামায়াতের এই নেতার মতে, এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক।

আরওপড়ুন

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

এহসানুল মাহবুব জুবায়ের চিফ হুইপের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে।’

তিনি অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের শামিল। একই সঙ্গে এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি তৈরির প্রচেষ্টা।

বিবৃতিতে জামায়াতের এই নেতা আরও বলেন, বর্তমান সরকারের কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রী অতীতের ফ্যাসিবাদী শাসকদের মতো বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই নব্য ফ্যাসিবাদের রূপ ধারণ করছেন। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিবৃতির শেষাংশে এহসানুল মাহবুব জুবায়ের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Related Posts

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ বগুড়ার ফাহিম, আবেগঘন বার্তায় জানালেন আক্ষেপ
বাংলাদেশ

৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ বগুড়ার ফাহিম, আবেগঘন বার্তায় জানালেন আক্ষেপ

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
সামরিক নির্ভরতা কমানোর পথে বাংলাদেশ: দেশীয় প্রযুক্তিতে অটোড্রাইভের নতুন উদ্ভাবন

সামরিক নির্ভরতা কমানোর পথে বাংলাদেশ: দেশীয় প্রযুক্তিতে অটোড্রাইভের নতুন উদ্ভাবন

October 17, 2026
২০২৭ সালে অস্ত্র ও গোলাবারুদ কেনায় ২২৯ শতাংশ বরাদ্দ বাড়াচ্ছে তুরস্ক

২০২৭ সালে অস্ত্র ও গোলাবারুদ কেনায় ২২৯ শতাংশ বরাদ্দ বাড়াচ্ছে তুরস্ক

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০