Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘেঁষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ঘুমে গোয়েন্দারা!

ভিভিআইপি নিরাপত্তায় নজিরবিহীন ধস

October 21, 2026
A A
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘেঁষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ঘুমে গোয়েন্দারা!

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে চরম নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবারের ওই পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষ নিরাপত্তা বলয়ের চোখ ফাঁকি দিয়ে প্রধানমন্ত্রীর একেবারে কাছাকাছি পৌঁছে যান নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক চিহ্নিত নেতা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভিভিআইপি প্রটোকল ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর জোমাদ্দার পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীদের ভিড় ঠেলে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে শুরু করেন। পরিদর্শনের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেখা যায়, ভিভিআইপি নিরাপত্তা বলয় সম্পূর্ণ ভেদ করে তিনি অনায়াসে প্রধানমন্ত্রীর প্রায় ঘাড়ের কাছে পৌঁছে যান। অথচ আশেপাশের দায়িত্বে থাকা সাদা পোশাকের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মীরা বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি।

রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিভিআইপি) সফর ঘিরে যেখানে বহুতল ভবন, রাজপথ ও চতুর্দিকে একাধিক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় এবং আগাম গোয়েন্দা নজরদারি থাকার কথা, সেখানে এমন মারাত্মক গাফিলতিকে ভিভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন ধস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সচেতন মহলের তীব্র অভিযোগ, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের মূল দায়িত্ব বাদ দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এমন প্রাণঘাতী নিরাপত্তার ফাঁক তৈরি হচ্ছে। এ ধরনের মারাত্মক ব্যর্থতায় জড়িত প্রতিটি সংস্থাকে অবিলম্বে কঠোর জবাবদিহির আওতায় আনা উচিত।

আরওপড়ুন

আওয়ামী লীগের ‘সাম্প্রদায়িক কার্ড’ ভেস্তে দিয়ে স্মরণকালের সেরা দুর্গোৎসব!

চট্টগ্রাম নগরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের সেই ভিডিও ফুটেজ ও তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে তানভীরকে শনাক্ত করে মিরপুর মডেল থানা পুলিশ। পরবর্তীতে বুধবার দুপুরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর যদি অপরাধীকে শনাক্ত করতে হয়, তবে কোটি কোটি টাকা বাজেটের বিশেষ ভিভিআইপি নিরাপত্তা ও গোয়েন্দা বহরের কাজ কী? প্রধানমন্ত্রী পদে বহাল থাকা ব্যক্তির এত কাছে একজন নিষিদ্ধ সংগঠনের ক্যাডার ঢুকে পড়ার পর কেবল গ্রেপ্তারেই সব দায় শেষ নয়, বরং ভেতরের এই চরম ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত জরুরি।

Related Posts

আওয়ামী লীগের ‘সাম্প্রদায়িক কার্ড’ ভেস্তে দিয়ে স্মরণকালের সেরা দুর্গোৎসব!
আওয়ামী লীগ

আওয়ামী লীগের ‘সাম্প্রদায়িক কার্ড’ ভেস্তে দিয়ে স্মরণকালের সেরা দুর্গোৎসব!

October 21, 2026
চট্টগ্রাম নগরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা
আওয়ামী লীগ

চট্টগ্রাম নগরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা

October 21, 2026
রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!
প্রধান সংবাদ

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি, ১ টাকার মাছের পোনায় ১৫ টাকার খেসারত!

তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি, ১ টাকার মাছের পোনায় ১৫ টাকার খেসারত!

October 21, 2026
আওয়ামী লীগের ‘সাম্প্রদায়িক কার্ড’ ভেস্তে দিয়ে স্মরণকালের সেরা দুর্গোৎসব!

আওয়ামী লীগের ‘সাম্প্রদায়িক কার্ড’ ভেস্তে দিয়ে স্মরণকালের সেরা দুর্গোৎসব!

October 21, 2026
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি

অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০