Saturday, November 14, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home ইসলাম

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

মো. ইমরান

November 13, 2026
A A
ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

​সময়ের চাকা কখনো কারো জন্য থেমে থাকে না। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ ছুটে চলে নতুন কিছু পাওয়ার আশায়—কেউ জীবিকার সন্ধানে, কেউ ক্যারিয়ার গড়ার প্রতিযোগিতায়, আবার কেউ সম্পদ ও সাফল্যের পেছনে। আধুনিক জীবনের এই অবিরাম ছুটে চলায় প্রযুক্তি বাড়লেও এবং সুযোগ-সুবিধা ও ব্যস্ততার পরিধি প্রসারিত হলেও ক্রমেই সংকুচিত হয়েছে ইবাদতের পরিধি। জীবনের হিসাব মেলাতে গিয়ে অনেকের জীবন থেকেই যেন হারিয়ে যাচ্ছে সিজদার অমূল্য মুহূর্তগুলো।

​পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘কখনোই নয়, আপনি কাফেরদের আনুগত্য করবেন না; বরং আপনি সিজদা করুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন।’ (সুরা আলাক : ১৯) এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম : ৪৮২)

​ইসলামে নামাজ নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি মুমিনের জীবনের অন্যতম ভিত্তি এবং বান্দার সঙ্গে স্রষ্টার সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা : ১০৩) অথচ বাস্তব জীবনে কাজের ব্যস্ততা, পড়াশোনা বা ব্যক্তিগত অজুহাতে অনেকেই নামাজ এড়িয়ে চলেন কিংবা দেরি করেন। এই সাময়িক অবহেলা একসময় গভীর উদাসীনতায় রূপ নেয়।

​বর্তমান সময়ে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবসর সময়ের বড় একটি অংশ ব্যয় হয় মোবাইলের স্ক্রিনে। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটলেও নামাজের জন্য ৫-১০ মিনিট সময় বের করতে অনীহা দেখা যায়। অথচ প্রশ্ন জাগে, দুনিয়ার প্রাপ্তির পেছনে এত সময় ব্যয় করলেও জীবনের প্রকৃত মালিকের জন্য আমরা কতটুকু সময় রাখছি? পবিত্র কোরআনে সতর্ক করে বলা হয়েছে, ‘সুতরাং দুর্ভোগ সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন : ৪-৫)

​নামাজ মানুষকে অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে এবং একজন মানুষকে বিনয়ী, তাকওয়াবান ও আত্মসংযমী করে তোলে (সুরা আনকাবুত : ৪৫)। পরকালে সর্বপ্রথম আমলের হিসাব নেওয়া হবে এই নামাজেরই (আবু দাউদ : ৮৬৪)। তাই দুনিয়ার পেছনে যতই ছুট ছুট না কেন, আখিরাতের সফলতার জন্য নামাজের গুরুত্ব অপরিসীম।

​অবশ্য ইসলাম হালাল উপার্জন, জ্ঞানার্জন ও মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসেবে গণ্য করে এবং দুনিয়াবি দায়িত্ব পালনে নিরুৎসাহিত করে না। তবে কোনো ব্যস্ততাই যেন ফরজ ইবাদত থেকে দূরে সরিয়ে না রাখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই মানুষ এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা।’ (মুসলিম : ৮২)

আরওপড়ুন

অফিসের কাজে ফাঁকি দিলে কি বেতন হালাল হবে

ঋণের বোঝা থেকে মুক্তির উপায়: মহানবী (সা.)-এর দেখানো ৫টি আমল ও নির্দেশনা

​মানুষের জীবনের ব্যস্ততা কখনো শেষ হবে না। দিনশেষে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে পরকালের পথে পা বাড়াতে হবে, যেখানে সঙ্গে যাবে কেবল সৎকর্ম। তাই ব্যস্ততার এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার আগেই সিজদার ছায়াতলে ফিরে আসা এবং আমাদের জীবনে তার যথার্থ স্থান ফিরিয়ে দেওয়া জরুরি।

​(লেখক: শিক্ষার্থী, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)

Related Posts

অফিসের কাজে ফাঁকি দিলে কি বেতন হালাল হবে
ইসলাম

অফিসের কাজে ফাঁকি দিলে কি বেতন হালাল হবে

November 8, 2026
ঋণের বোঝা থেকে মুক্তির উপায়: মহানবী (সা.)-এর দেখানো ৫টি আমল ও নির্দেশনা
ইসলাম

ঋণের বোঝা থেকে মুক্তির উপায়: মহানবী (সা.)-এর দেখানো ৫টি আমল ও নির্দেশনা

November 5, 2026
৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি
ইসলাম

৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি

November 1, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণে যুক্ত হচ্ছে ভারতের টাটা গ্রুপ, দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ঢাকার ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণে যুক্ত হচ্ছে ভারতের টাটা গ্রুপ, দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

November 14, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অতীত ‘গুম’ ও শিলংয়ের ‘রাজকীয় আতিথেয়তা’ নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অতীত ‘গুম’ ও শিলংয়ের ‘রাজকীয় আতিথেয়তা’ নিয়ে প্রশ্ন

November 14, 2026
শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি করার নাটক দিল্লির!

শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি করার নাটক দিল্লির!

November 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০