Friday, November 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

অশ্লীলতা রোধে ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

November 13, 2026
A A
অশ্লীলতা রোধে ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

শিরক, বিদআত ও অশ্লীলতা মোকাবিলায় মানুষের মধ্যে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, ঢাকা কেবল প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব গড়ে তোলার দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিতে হবে। গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমার মাধ্যমে ইসলামের আদর্শ ও মূল্যবোধ মানুষের কাছে তুলে ধরতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদের বিশ্বাস। এটি শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপ নির্ধারণ করে।

আরওপড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি বাঁচিয়ে রাখতে এল ‘July Shaheed’ অ্যাপ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

তিনি আরও বলেন, আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী। ভালোবাসা, ভয়, আশা, উপাসনা ও বন্দেগি একমাত্র তাঁর জন্যই নিবেদিত হবে। এই বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক বিনোদনের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চা করাই ইসলামি সংস্কৃতির মূল দর্শন।

অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির ও মেয়রপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল।

বিশেষ অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। রাজনৈতিক পরিবর্তন এলেও সাংস্কৃতিক পরিবর্তন না হলে তা দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখেই এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে না; বরং মানুষের হৃদয়ে আন্দোলনের সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করার প্রেরণা জোগায়। তবে মানবমন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ হলো পবিত্র কুরআন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।

Related Posts

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি বাঁচিয়ে রাখতে এল ‘July Shaheed’ অ্যাপ
প্রধান সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি বাঁচিয়ে রাখতে এল ‘July Shaheed’ অ্যাপ

November 13, 2026
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রধান সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

November 13, 2026
১৪৪ ধারা উপেক্ষা করার ঘোষণার পর তাফসির মাহফিলের অনুমতি পেল জামায়াত
জামায়াত

১৪৪ ধারা উপেক্ষা করার ঘোষণার পর তাফসির মাহফিলের অনুমতি পেল জামায়াত

November 13, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধিদল

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোহাম্মদ তোজাম্মেল হক

November 13, 2026
অশ্লীলতা রোধে ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

অশ্লীলতা রোধে ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

November 13, 2026
অবিবাহিত হওয়ার কারণে হতে পারেননি মেয়র, এবার জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে আইগনার

অবিবাহিত হওয়ার কারণে হতে পারেননি মেয়র, এবার জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে আইগনার

November 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০