Friday, November 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোহাম্মদ তোজাম্মেল হক

November 13, 2026
A A
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধিদল

সংরক্ষিত বৈদ্যুতিক মিটার ও তার পরীক্ষা করে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিটের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, ওঅ্যান্ডএম) মোহাম্মদ তোজাম্মেল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঘটনাস্থল পরিদর্শন ও কারিগরি পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে তিনি এ কথা জানান।

তোজাম্মেল হক বলেন, ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোনে কল করে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অফিসের দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের মিটার ও তার উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, উদ্ধার করা মিটারের বাইরের প্লাস্টিকের আবরণ পুড়ে গেলেও ভেতরের সার্কিট সম্পূর্ণ অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে লাগা আগুনের তাপেই মিটারের প্লাস্টিকের কভার পুড়ে গেছে। এ ছাড়া গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত সার্ভিস ড্রপ কেবলও অক্ষত পাওয়া গেছে।

শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট লাইনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কোনো ফিউজ নষ্ট হয়নি। একইভাবে গ্রাহকের মেইন সুইচের কাট-আউটে থাকা প্রায় তিন অ্যাম্পিয়ারের ফিউজটিও অক্ষত রয়েছে।

আরওপড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

উন্মুক্ত কনসার্টে কিশোরদের উচ্ছৃঙ্খলতা নিয়ে উদ্বেগ, ‘লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না’: সাইফুল্লাহ

তোজাম্মেল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে বিপুল পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার কথা এবং সে ক্ষেত্রে মেইন সুইচের ফিউজটি কেটে যাওয়ার কথা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি নিজে ফিউজটি অক্ষত অবস্থায় দেখেছেন এবং এর ছবিও সংরক্ষণ করেছেন।

সব ধরনের কারিগরি বিষয় পর্যালোচনা করে তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে তাদের পর্যবেক্ষণে প্রতীয়মান হয়েছে। আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

Related Posts

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রধান সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

November 13, 2026
উন্মুক্ত কনসার্টে কিশোরদের উচ্ছৃঙ্খলতা নিয়ে উদ্বেগ, ‘লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না’: সাইফুল্লাহ
বাংলাদেশ

উন্মুক্ত কনসার্টে কিশোরদের উচ্ছৃঙ্খলতা নিয়ে উদ্বেগ, ‘লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না’: সাইফুল্লাহ

November 13, 2026
পদ্মা সেতুতে অবরোধ-ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ

পদ্মা সেতুতে অবরোধ-ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

November 13, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধিদল

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোহাম্মদ তোজাম্মেল হক

November 13, 2026
অশ্লীলতা রোধে ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

অশ্লীলতা রোধে ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

November 13, 2026
অবিবাহিত হওয়ার কারণে হতে পারেননি মেয়র, এবার জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে আইগনার

অবিবাহিত হওয়ার কারণে হতে পারেননি মেয়র, এবার জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে আইগনার

November 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০