Monday, November 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

November 23, 2026
A A
হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। পত্রিকাটি এসব কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বা বিদ্রোহী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

শনিবার প্রকাশিত এবং রোববার (২২ নভেম্বর) হালনাগাদ করা ওই প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। এই সময়ে শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী ও সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, চলমান এসব সহিংসতায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া একজন বাস সহকারী রয়েছেন।

আরওপড়ুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক হামলা চালিয়েছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে সহিংসতা অত্যন্ত তীব্র আকার ধারণ করে, যেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, সরকারি সম্পত্তিতে হামলা চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

জেলার অস্থিরতার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও অবরোধ করা হয়েছিল। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, শুক্রবার সকালে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে মহাসড়কটি টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে গুরুতর আহত করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ এক হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছিলেন।

পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে চালানো অভিযানের বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই রায় ঘোষণা করা হয়।

সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন যে, দেশে অস্থিরতা সৃষ্টিকারী বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে।

Related Posts

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

November 23, 2026
ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ
আন্তর্জাতিক

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

November 23, 2026
হাসিনার ফেরার সম্ভাব্য পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা: ভারতীয় গণমাধ্যম
আওয়ামী লীগ

হাসিনার ফেরার সম্ভাব্য পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা: ভারতীয় গণমাধ্যম

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

November 23, 2026
বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

November 23, 2026
হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০