Tuesday, November 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

November 24, 2026
A A
‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

দেশে ফেরার সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি প্রশ্ন তুলেছেন, আড়াই বছরের বেশি সময় ধরে গণমাধ্যমে যার কোনো উপস্থিতি নেই, তিনি আদৌ দেশে ফিরবেন কি না, এমনকি বেঁচে আছেন কি না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

আবু হানিফ বলেন, দুই দিন আগে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এ কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের পথ খুঁজতে গিয়েছিলেন বলেও সংবাদ প্রকাশ করা হয়। তবে এসব প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি সীমান্তে পথ খুঁজতে যাওয়া ব্যক্তিদের কোনো ছবিও প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরতে চান শেখ হাসিনা। তবে এ তথ্য রয়টার্সকে জানিয়েছেন শেখ হাসিনার কথিত মুখপাত্র।

এসব সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে আবু হানিফ বলেন, তাঁর মতে, এসব খবরের কোনো ভিত্তি নেই। একজন পলাতক ব্যক্তি আড়াই বছরের বেশি সময় ধরে গণমাধ্যমে নিজের উপস্থিতি দেখাতে পারেননি, তিনি আবার দেশে ফিরবেন কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা জীবিত থাকলেও দেশে ফিরবেন না বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, দেশে ফেরার সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাতেন না।

আবু হানিফ আরও দাবি করেন, ৫ আগস্ট সেনাবাহিনী শেখ হাসিনাকে জনতার হাত থেকে রক্ষা করতে পারলেও ভবিষ্যতে জনগণ আরেকবার সুযোগ পেলে তাঁকে কেউ রক্ষা করতে পারবে না।

আরওপড়ুন

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ কার্যক্রম নিষিদ্ধআ.লীগ নেতা আটক, নাশকতায় অর্থায়নের অভিযোগ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রয়টার্সের প্রতিবেদন

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ চেয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও একই ধরনের বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

তবে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

Related Posts

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?
বাংলাদেশ

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

November 24, 2026
বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ  কার্যক্রম নিষিদ্ধআ.লীগ নেতা আটক, নাশকতায় অর্থায়নের অভিযোগ
আওয়ামী লীগ

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ কার্যক্রম নিষিদ্ধআ.লীগ নেতা আটক, নাশকতায় অর্থায়নের অভিযোগ

November 24, 2026
বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
বাংলাদেশ

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

November 24, 2026
‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

November 24, 2026
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০