নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং তাদের সহযোগী সামাদসহ চারজন। এ ছাড়া এসআরবির পৃথক একটি দল অভিযান চালিয়ে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির পৃথক দল যৌথভাবে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবেন।







