Thursday, November 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলল জামায়াত, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

November 26, 2026
A A
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলল জামায়াত, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার (২৫ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে প্রতিবেদনটিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২এ ধারার আওতায় পাঠানো এই নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করে প্রতিবেদনটি সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঁচ দিনের সফরে শুক্রবার সিডনিতে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমন এক আবেদনে শফিকুর রহমানের ভিসা বাতিলের আহ্বান জানান। এর জবাবে জামায়াত বলেছে, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা কাকতালীয় নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করতে এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।

জামায়াতের অভিযোগ, পুরো প্রতিবেদনটির মূল ভিত্তি হলো রেমন্ড সলোমনের ওই আবেদন, যিনি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের রচয়িতা ও পরিচালক। কিন্তু পাঠকদের কাছে সলোমনের এই রাজনৈতিক পরিচয় গোপন রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

আরওপড়ুন

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

আজ দেশের সব জেলায় বিক্ষোভ সফল করার আহ্বান জামায়াতের

প্রতিবেদনে শফিকুর রহমান গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়ার প্রশংসা করেছিলেন উল্লেখ করে যে সমালোচনা করা হয়েছে, তার প্রতিবাদে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের অবস্থান এবং একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলক বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী বলেও বিবৃতিতে জানানো হয়।

এ ছাড়া কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার সংক্রান্ত বিষয়গুলো নিয়েও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিবৃতিতে বলা হয়, বিতর্কিত ওই পোস্টটি শফিকুর রহমান লেখেননি, বরং তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে সেটি প্রকাশ করা হয়েছিল এবং এর প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়ার পর এ ঘটনায় একজন গ্রেপ্তারও হয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ন্যায্যতা নিয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়েও প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করা হয়।

অস্ট্রেলীয় পত্রিকাটির প্রতিবেদনে মন্তব্য চাওয়া হলেও শফিকুর রহমান সাড়া দেননি বলে যে দাবি করা হয়েছে, তাকে সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, প্রতিবেদন প্রকাশের আগে শফিকুর রহমানের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বা সফরসঙ্গী কারও সঙ্গেই যোগাযোগ করা হয়নি, যা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, প্রতিবেদনে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকা এবং ইরানের সঙ্গে শফিকুর রহমানের কূটনৈতিক অবস্থানের বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ ও চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের মধ্যাহ্নভোজে তাঁর অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছিল। চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে নির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে সিডনি ছাড়েন জামায়াত আমির।

বিবৃতির শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করে শফিকুর রহমানের বক্তব্য ও সংশোধনী প্রকাশ করে দুঃখ প্রকাশ না করলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Related Posts

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
প্রধান সংবাদ

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

November 26, 2026
ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
জামায়াত

আজ দেশের সব জেলায় বিক্ষোভ সফল করার আহ্বান জামায়াতের

November 26, 2026
বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ভাঙচুর, আহত ৮
জামায়াত

বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ভাঙচুর, আহত ৮

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026
ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০