Thursday, November 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026
A A
জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে রাশিয়ার। এমনকি বিশেষ পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা দেশটির জন্য বাধ্যবাধকতা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

সোমবার প্রকাশিত এক নিবন্ধে মেদভেদেভ অভিযোগ করেন, ইউক্রেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর কর্মকাণ্ড এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজনীয়তা এখনো তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মেদভেদেভ বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্ট সব পরিস্থিতি ও উপাদান গভীরভাবে বিশ্লেষণ করেন। একই সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা এবং তার বিপরীতে নেওয়া পদক্ষেপের যৌক্তিকতাও বিবেচনা করা হয়।

তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে, এখন পর্যন্ত ইউক্রেন সংকটের গতিপ্রকৃতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজনীয়তা তৈরি করেনি।’

নিবন্ধে ১৯৯৬ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পারমাণবিক অস্ত্রের বৈধতাবিষয়ক পরামর্শমূলক মতামতের প্রসঙ্গ তুলে ধরেন মেদভেদেভ। তাঁর দাবি, ওই মতামতে এমন বিশেষ পরিস্থিতির সুযোগ রাখা হয়েছে, যেখানে কোনো পারমাণবিক রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর আন্তর্জাতিক আইনে সরাসরি নিষেধাজ্ঞা নেই।

আরওপড়ুন

ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের অপরাধ কিংবা কোনো আন্তর্জাতিক আইনি ব্যবস্থার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে না বলেও দাবি করেন তিনি।

রাশিয়ার পারমাণবিক নীতিতে আগাম হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে প্রকাশ্যে কিংবা গোপনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে মস্কো আগাম পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেন মেদভেদেভ।

তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণ হলে রাষ্ট্রপ্রধানের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি শুধু একটি অধিকার হিসেবে নয়, বরং বাধ্যবাধকতা হিসেবেও বিবেচিত হতে পারে।

এ প্রসঙ্গে কিয়েভ ও তাদের পশ্চিমা সমর্থকদের সতর্ক করে মেদভেদেভ বলেন, ‘কিয়েভ ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো বিপজ্জনক ভুল ধারণা পোষণ করা উচিত নয়।’

এদিকে জার্মানি ও ন্যাটোর পারমাণবিক প্রতিরোধব্যবস্থায় যুক্ত হওয়ার উদ্যোগেরও সমালোচনা করেন রাশিয়ার এই কর্মকর্তা। তাঁর মতে, ন্যাটোর পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যবস্থা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সর্বজনস্বীকৃত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের উদ্যোগ চুক্তিটির কার্যকারিতাকেও দুর্বল করে দিচ্ছে।

এ ছাড়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মেদভেদেভ। তাঁর দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি অঙ্গীকার বজায় রেখেছে।

মেদভেদেভের মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে দ্বৈতনীতি ও ভূরাজনৈতিক স্বার্থের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: আনাদোলু

Related Posts

ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের
আন্তর্জাতিক

ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের

November 25, 2026
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির
আন্তর্জাতিক

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

November 25, 2026
ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প
আন্তর্জাতিক

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026
ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০