Thursday, November 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

November 26, 2026
A A
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টারসহ বেশির ভাগ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসে তালা ঝুলতে দেখা গেছে। ফলে জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো লেনদেন হচ্ছে না।

একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সকাল থেকেই সেবা নিতে আসা গ্রাহকেরা অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।

আরওপড়ুন

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজ বাড়িতে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী

কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ এক ভুক্তভোগী গ্রাহক জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ বা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। এখন জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাব, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।

আরেক গ্রাহক ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, গতকাল রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে ফোন দিলেও কোনো তথ্য বা কারণ জানানো হয়নি। বৃহস্পতিবার দুপুরে তাঁর নম্বরে একটি বার্তা এসেছে যে, অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই অবস্থায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ তাঁর সব লেনদেন ও অর্থ বিকাশেই রয়েছে।

একজন ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব জানান, তাঁদের প্রতিদিনের ব্যবসার লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় তাঁরা টাকা ক্যাশ আউট করতে পারছেন না। যেসব নম্বর এখনো সচল রয়েছে, সেগুলো দিয়েই আপাতত কাজ চালানো হচ্ছে।

আরেক ভুক্তভোগী গ্রাহক কিশোর বালা বলেন, সম্ভবত নিরাপত্তাজনিত শঙ্কা অথবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন হাউসগুলো সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ তারিখ থেকে সেবাগুলো আবার চালু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ
বাংলাদেশ

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

November 26, 2026
ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার
আওয়ামী লীগ

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজ বাড়িতে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী

November 26, 2026
হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার
আওয়ামী লীগ

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

November 26, 2026
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

November 26, 2026
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০