সোমবার, জুন ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চিকিৎসা ব্যাহত, হাসপাতালের করিডরে টিকটক উৎসব

সেপ্টেম্বর ১, ২০২৫
A A
চিকিৎসা ব্যাহত, হাসপাতালের করিডরে টিকটক উৎসব
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগীর বেডে শুয়ে টিকটক বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে রোগীর বেডে অভিনয় করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ফেসবুকে নেটিজেনরা কড়া সমালোচনা শুরু করেন। প্রথমে “শাল্লার কিং” নামের একটি পেজে ভিডিওটি আপলোড করা হলেও সমালোচনার মুখে পরে তা সরিয়ে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দা তারেক মিয়া বলেন, “চিকিৎসা সেবার জায়গায় টিকটক করা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচায়ক। যেখানে মানুষ চিকিৎসার জন্য ভোগান্তি পোহাচ্ছে, সেখানে টিকটক করা একেবারেই অগ্রহণযোগ্য।”

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক রাজিব মিয়া ফেসবুকে লেখেন, “সরকারি হাসপাতাল হয়ে যদি এখানে ফানি ভিডিও বানানো হয়, তাহলে মানুষ স্বাস্থ্যসেবার ওপর আস্থা হারাবে।” তিনি সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কঠোর নজরদারির আহ্বান জানান।

আরওপড়ুন

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

টিকটক ভিডিওতে স্থানীয় রনি দাশ নামের এক যুবককে দেখা গেছে। তিনি ঘুঙ্গিয়ারগাঁও বাজারের রাই স্টুডিওর মালিক ও “শাল্লার কিং” পেজের অ্যাডমিন। এ বিষয়ে রনি জানান, “হাসপাতালে একটি ভিডিও করেছিলাম, কিন্তু ‘৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’ লেখা পড়ায় ভিডিওটি সরিয়ে ফেলেছি।”

পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার বলেন, “হাসপাতালে এরিয়া না দেওয়ার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে। অভিযুক্তদের ডাকা হবে।”

সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, “হাসপাতালের ভেতরে টিকটক করা খুবই অনৈতিক। বিষয়টি তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিহত করা হবে।”

সম্পর্কিত খবর

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
বাংলাদেশ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জুন ১৫, ২০২৬
হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশ

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

জুন ১৫, ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জুন ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জুন ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

জুন ১৫, ২০২৬
রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে?

রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে?

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০