মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আল-আকসার নিচে গোপনে সুড়ঙ্গ খুঁড়ছে ইসরায়েল

সেপ্টেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে ইসরায়েল।

এতে মসজিদটির ভিত্তি ও আশপাশের ঐতিহাসিক স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন।

ফিলিস্তিনিদের দাবি, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে এসব খননের মূল উদ্দেশ্য হলো ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করা এবং আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা।

তারা বলছে, ইসরায়েল পূর্ব জেরুজালেমকে জোরপূর্বক ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

আরওপড়ুন

ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন

রোববার (৩১ আগস্ট) প্রকাশিত আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে আল-আকসার নিচে ইসরায়েলি বাহিনী খনন চালাচ্ছে। জেরুজালেম গভর্নরেট জানায়, ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের মূল্যবান প্রত্ননিদর্শন ধ্বংস করছে দখলদার কর্তৃপক্ষ। এগুলোই প্রমাণ করে মুসলমানদের ন্যায্য মালিকানা এবং ঐতিহাসিক উপস্থিতি।

গভর্নরেটের অভিযোগ, এই কর্মকাণ্ড আসলে কথিত ‘টেম্পল মাউন্ট’ তত্ত্বকে জোরালো করার একটি কৌশল। তারা সতর্ক করে বলেছে, এসব খননের কারণে আল-আকসার স্থাপত্য ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তাদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে পূর্ব জেরুজালেমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে ইসরায়েল।

ইতিহাস বলছে, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরবর্তীতে ১৯৮০ সালে তারা পুরো শহর নিজেদের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক মহল এখনো সেই দখল স্বীকৃতি দেয়নি।

২০১৩ সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে এক চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, জেরুজালেমসহ ফিলিস্তিনের সব ইসলামি পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার দায়িত্ব জর্ডানের হাতে।

আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের কাছে কাবা শরিফ ও মসজিদে নববীর পরেই তৃতীয় পবিত্রতম স্থান। অপরদিকে, ইহুদিরা একে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে, যেখানে তাদের প্রাচীন দুটি মন্দির ছিল বলে বিশ্বাস করা হয়।

সম্পর্কিত খবর

ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল

জুন ২৯, ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন
আন্তর্জাতিক

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন

জুন ২৯, ২০২৬
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি
আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুমিল্লার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা

কুমিল্লার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা

জুন ৩০, ২০২৬
অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জুন ৩০, ২০২৬
বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০