Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ডাকসু বানচালের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না: শিবির নেতা ফরহাদ

September 4, 2025
A A

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ডাকসু শিক্ষার্থীদের আত্মার সঙ্গে মিশে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিতভাবে একটা বিষয়ে একমত, সেটি হলো ডাকসু সময়মতো হতে হবে। এখন কেউ যদি ডাকসু বানচাল করতে চায়, তাদের অস্তিত্ব থাকবে না।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ এ কথা বলেন। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ এবং প্যানেলের প্রচারণার বিষয়ে তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে এই প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী জসীমউদ্দিন খান, সদস্য প্রার্থী রায়হান উদ্দীন বক্তব্য দেন। পরে জিএস প্রার্থী এস এম ফরহাদ প্যানেলের পক্ষে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

ডাকসু নিয়ে আদালতের আদেশের বিষয়ে ফরহাদ বলেন, ‘একজন প্রার্থী আমার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। তাঁর দ্বিমতের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল ছিলাম। চব্বিশ-পরবর্তী সময়ে আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী, শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল, সেই জায়গা থেকে আদালত নির্বাচন বহাল রেখেছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট। এতে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে।’

আরওপড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

এই রিটে কেউ হারেনি উল্লেখ করে এস এম ফরহাদ বলেন, ‘আমি মনে করি, এই রিটে কেউ হারে নাই। তিনি জিতেছেন বা আমি জিতেছি—এমনটা নয়। ডাকসুটা সময়মতো হচ্ছে, ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। ঠিক সময়ে ডাকসু নির্বাচন হওয়াটাই বড় কথা। কে জিতেছে, কে হেরেছে—এই বিশ্লেষণ এখানে হওয়া উচিত না।’

ডাকসু নিয়ে অনেক কাদা-ছোড়াছুড়ি হয়েছে উল্লেখ করে ইসলামী ছাত্রশিবিরের এই নেতা বলেন, ‘পাল্টাপাল্টি অনেক অভিযোগ পড়েছে, এসব আমরা ছেড়ে দিই। এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই ডাকসু নির্বাচনটা ঠিকভাবে করি, সবাই প্রতিযোগিতা করি। শিক্ষার্থীরা তাদের ভোট দিক। যিনি জিতবেন, তিনি সবার প্রতিনিধি হয়ে ভূমিকা পালন করবেন। যিনি জয়ী হবেন, তিনি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সংস্কার করবেন। সেই জায়গাটিতে সবাই মিলে আমরা অংশগ্রহণ করি। সেই জায়গাটা থাকবে বলে বিশ্বাস করি।’

রিটকারী প্রার্থীকে হুমকি দেওয়ার পর সব পক্ষই এটিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন এস এম ফরহাদ। তিনি বলেন, ‘আমরা রাজনীতির জায়গায় না এসে সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে বহিষ্কার করেছে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও ব্যবস্থা নেবে। নারী শিক্ষার্থীদের হয়রানির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। ভিকটিম শিক্ষার্থী যেই মতাদর্শেরই হোক না কেন, তার প্রতি কোনো অবিচার হলে আমরা সোচ্চার থাকব।’

ছাত্রী হলে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে এস এম ফরহাদ বলেন, ‘আমরা ছাত্রীদের হলে হলে প্রজেকশন মিটিং করছি। ছাত্রীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তাদের কনসার্ন আমরা শুনেছি। অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলো আমরা নোট নিয়েছি। জগন্নাথ হলে আমরা গিয়েছি। সেখানে তাদের দ্বিমতগুলো আমরা শুনেছি। আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে আমরা সেগুলো সংশোধন করতে চাই। আবার তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।’

Related Posts

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026
‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি
জামায়াত

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’
বাংলাদেশ

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

October 18, 2026
‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০