Saturday, October 31, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিজিবির আগস্ট মাসের অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

September 8, 2025
A A

দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত আগস্ট মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৭৭ কোটি ২১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বাহিনীটি।

জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ, ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা, ৮ হাজার ৭৩৯টি শাড়ি, ৪ হাজার ৯০৩টি থ্রিপিস/চাদর, ৪৪ লক্ষাধিক কসমেটিকস সামগ্রী, ১৪ লক্ষাধিক আতশবাজি, ১ হাজার ৫৪৮ কেজি গাঁজা, ১২ লক্ষাধিক ইয়াবা এবং ১ লাখ ৮০ হাজার বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ওষুধ।

এছাড়া বিভিন্ন ধরনের যানবাহন, মোবাইল, যন্ত্রাংশ, কাপড়, কাঠ, সুতা, চা পাতা, সুপারি, চিনি, পেঁয়াজ, রসুন, বীজ, চকোলেট, সিগারেট, তামাক ইত্যাদিও জব্দ করা হয়েছে।

অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে— তিনটি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, তিনটি রাইফেল, ৮১৫ রাউন্ড গুলি এবং ১৬টি ম্যাগাজিন।

বিজিবি গত আগস্ট মাসে শুধু ইয়াবা-ই জব্দ করেছে ১২ লাখ ৩৭ হাজার ৬৯৩ পিস। এছাড়া ৪ কেজি ৬০১ গ্রাম হেরোইন, ৭ হাজার ৮৮৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৫২৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৭৭ ক্যান বিয়ার, ১ লাখ ৭৪ হাজার ৭১৫টি নেশাজাতীয় ইনজেকশন/ট্যাবলেট, এলএসডি ও অন্যান্য মাদকও উদ্ধার করা হয়েছে।

আরওপড়ুন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশি ও ১১ জন ভারতীয় নাগরিক আটক হন। এছাড়া ৫৪৬ জন মায়ানমার নাগরিককে অনুপ্রবেশের সময় আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, এসব অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত।

Related Posts

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
বাংলাদেশ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

October 31, 2026
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ
বাংলাদেশ

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

October 31, 2026
ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক
অন্যান্য

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

October 31, 2026
খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

October 31, 2026
ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০